দীর্ঘদিন ঋণের দায়ে ডুবে ছিলেন অনিল আম্বানি। ঋণ পরিশোধ করতে গিয়ে দেউলিয়া হওয়ার অবস্থা মুকেশ আম্বানির ভাইয়ের। এই বিপুল অঙ্কের ঋণ শোধ করতে তিনি যে পথ বেছে নিলেন, তা শুনলে চোখ কপালে উঠবে যে কারও! মুকেশ আম্বানির ছোট ভাই অনিল চারদিক থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করছেন ঋণ পরিশোধ করার জন্য। কিন্তু তাই বলে এত বড় পদক্ষেপ?

অনিল আম্বানির কোম্পানি Reliance Power ব্যাঙ্কের সমস্ত বকেয়া ঋণ পরিশোধ করেছে। বর্তমানে এই কোম্পানিটি স্বতন্ত্র একটি ঋণমুক্ত কোম্পানিতে পরিণত হয়েছে। এই কোম্পানির প্রায় 800 কোটি টাকা বকেয়া ঋণ ছিল। ডিসেম্বর 2023 থেকে মার্চ 2024 -এর মধ্যে IDBI ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, Axis Bank এবং DBS -সহ বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে একাধিক ঋণ নিষ্পত্তি চুক্তি স্বাক্ষর করেছে রিলায়েন্স পাওয়ার।

Reliance Power বর্তমানে প্রতিটি ব্যাঙ্কের থেকে নেওয়া ঋণের পুরো টাকা পরিশোধ করেছে। 2023 সালের ডিসেম্বরে, রিলায়েন্স পাওয়ার অরুণাচল প্রদেশে প্রস্তাবিত 1200 মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পের উন্নয়ন স্বত্ব THDC -এর কাছে 128 কোটি টাকায় বিক্রি করে দিয়েছে।

2024 সালের মার্চ মাসে, কোম্পানিটি 132 কোটি টাকায় JSW পুনর্নবীকরণযোগ্য শক্তির কাছে ওয়াশপেট, মহারাষ্ট্রে 45 মেগাওয়াট বায়ু শক্তি প্রকল্প বিক্রি করেছে দিয়েছেন অনিল। ব্যাঙ্ক থেকে নেওয়া সমস্ত ঋণ পরিশোধ করে এবার ঘুরে দাঁড়াচ্ছেন তিনি। পাশাপাশি, ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে Reliance Power – এর শেয়ারের দর। ধীরে ধীরে ফের লাইম লাইট কেড়ে নিচ্ছেন 2020 -তে দেউলিয়া ঘোষিত অনিল আম্বানি।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – আস্তিক ঘোষ



