buzywithinfoBuzy With Info
Everything About Business
Ritesh Agarwal

ঋণ পরিশোধের সাথে সাথে IPO লঞ্চের প্ল্যানে দ্রুত এগোচ্ছে রিতেশ আগরওয়াল! OYO-এর বিষয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হল

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের OYO হোটেলস প্রাথমিক পাবলিক অফারের পরিকল্পনায় দ্রুত এগোচ্ছে, কারণ অন্যদিকে ঋণ পরিশোধের সময় সীমাও এগিয়ে আসছে। মিজুহো ফাইন্যান্সিয়াল গ্রুপ ইনকর্পোরেটেড সহ ঋণদাতারা OYO প্রতিষ্ঠাতা রিতেশ আগরওয়ালকে ধার নেওয়া ৩৮৩ মিলিয়ন ডলারের বকেয়া পরিশোধ করার বিষয় জোর দিচ্ছে। যা বহুল বিলিয়ন ডলার লোন প্যাকেজের অংশ। ঋণদাতারা জানিয়েছে যে যদি এই বছর (২০২৫ সাল) OYO-স্টক মার্কেটে তালিকাভুক্ত হয় এবং ক্লিয়ার লিক্যুইডিটির ভিজিবিলিটি থাকে, তবেই ২০২৭ সাল পর্যন্ত ঋণ পরিশোধের সময়সীমা প্রদান করা হবে।

6 2

৩১ বছর বয়সী আগরওয়াল ২০১৯ সালে ২.২ বিলিয়ন ডলার লোন (ঋণ) নিয়েছিলেন। যার মধ্যে সফ্টব্যাংক গ্রুপ কর্পোরেশনের প্রধান মাসায়োশি সন গ্যারান্টি দিয়েছিলেন। যাতে তিনি OYO-তে তার অংশীদারিত্ব বাড়াতে পারেন এবং কম বয়সে তার তৈরি কোম্পানির উপর আরও কৌশলগত নিয়ন্ত্রণ অর্জন করতে পারেন। ২০২২ সালে সেই ঋণ পুনগর্ঠন করা হয় এবং আগরওয়াল এখনও তার প্রথম ইনস্টলমেন্ট (কিস্তি) পরিশোধ করেননি বলে জানা যাচ্ছে। কোভিডের পর থেকে অর্থাৎ দীর্ঘ সময় ধরে এক সময়ের সফ্ট ব্যাংকের অন্যতম প্রধান বিনিয়োগকারী প্রতিষ্ঠান OYO বছরের পর বছর ধরে শেয়ার বাজারে আত্মপ্রকাশের চেষ্টা করছে। তবে এখনও পরিকল্পনার বাস্তবায়ন দেখতে পাওয়া যায়নি।

বর্তমানে স্টার্টআপটি ব্যাংকারদের সাথে IPO-এর জন্য আলোচনা শুরু করেছে। সূত্রের খবর, OYO-এর IPO মূল ৫ বিলিয়ন ডলারের হতে পারে। সফ্টব্যাংক প্রতিষ্ঠানটির ৪০% শেয়ার হোল্ডার এবং আগরওয়াল OYO-এর ৩০% মালিক। তিনি আগে যতবার প্রাথমিক অফারের বা শেয়ার তালিকাভূক্তির চেষ্টা করছে সেটা ফেল করেছে। তবে এবারে IPO-এর বিষয় বেশ পজেটিভ প্রতিষ্ঠাতা। বিশ্লেষক এবং বিশ্লিষ্ঠরা বলছেন, OYO-এর IPO পরিকল্পনা যখনই নেওয়া হোক না কেনো, তা ২০২৪ সালের মার্চ পর্যন্ত অর্থবছরের জন্য কোম্পানির নিট লাভ এবং ২০২৫ সালের মার্চ মাসে শেষ হওয়া শক্তিশালী বছরের প্রত্যাশিত বছরের উপর বিবেচনা করে নেওয়া হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading