Article By – সুনন্দা সেন

ভারতীয় ব্যবসায়ী সংস্থা আদানী গ্রুপ রাজস্থানের উত্তর – পশ্চিমাঞ্চলীয় রাজ্যে রিনিওয়েবল এনার্জি এবং সিমেন্টের মতো বিভিন্ন খাতে ৭.৫ ট্রিলিয়ন টাকা বা ৮৮.৫৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে। আজ অর্থাৎ সোমবার (৯ডিসেম্বর, ২০২৪) আদানি পোর্টের ব্যবস্থাপনা পরিচালক করণ আদানি এই বিষয়টি জানিয়েছে। মোট বিনিয়োগের ৫০%-এর বেশি আগামী পাঁচ বছরে করা হবে। আদানি নিজে বলেছিলেন রাজস্থানে একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় বিষয়টি জানিয়েছেন।
করণ আদানি বলেছিলেন, গ্রুপের বিনিয়োগের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে এটি বার্ষিক ৬ মিলিয়ন টন অতিরিক্ত ক্ষমতা প্রস্তুত করতে চারটি নতুন সিমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে। এছাড়া গ্রুপটি ১০০ গিগাওয়াট (GW) রিনাওয়েবেল এনার্জি (পুনঃনবীকরণযোগ্য শক্তি) জড়িত বিশ্বের বৃহত্তম সমন্বিত গ্রীণ এনার্জি ইকোসিস্টেম তৈরি করার পরিকল্পনা করছে। এর অংশ হিসাবে গ্রুপ ক্লিন এনার্জি আর্ম আদানি গ্রীণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ২০৩০ সালের মধ্যে ৫০ গিগাওয়াট উৎপাদন ক্ষমতা সহ একটি এনার্জি পার্ক তৈরি করছে।
গত মাসে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ও শীর্ষ কতৃপক্ষের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় বিদ্যুৎ সরবরাহের চুক্তি সুরক্ষিত করতে ২৬৫ মিলিয়ন ডলারের ঘুষ দিয়েছে বলে অভিযোগ আনে। গৌতম আদানির পাশাপাশি তার ভাইপোর দিকেও অভিযোগের আঙ্গুল ওঠে। পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য প্রেরণ এবং পরিকল্পনায় অণ্যায়ভাবে অংশগ্রহণ করার অভিযোগের পর, এটি আদানি গ্রুপের একটি বড় পদক্ষেপ। এর আগে কোম্পানিটি আলাদাভাবে পোর্ট -টু- এয়ারপোর্ট সমন্বিত রিনায়েবেল খাতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল। আর এই কাজটি যে স্থানে বা এলাকায় সম্পন্ন হবে তার মূল্যায়ন মূল্য ১৬০ বিলিয়ন ডলার।



