buzywithinfoBuzy With Info
Everything About Business
Shapoorji Pallonji

লক্ষ্য ব্যবসায়িক সাম্রাজ্য বিস্তার! 85 হাজার কোটি টাকা বিনিয়োগের পথে শাপুরজি পালোনজি গ্রুপ

বড় প্রস্তুতি শুরু করতে চলেছে শাপুরজি পালোনজি গ্রুপ। 85,000 কোটি টাকার সম্পদের ভিত্তিতে ব্যবসায়িক সাম্রাজ্য আরও প্রসারিত করার প্রস্তুতি নিচ্ছে এই গ্রুপ। সম্প্রতি জানা গিয়েছে এমনটাই। ইতিমধ্যেই একটি রোড ম্যাপ তৈরি করা হয়েছে। আপাতত ছটি ব্যবসায়িক বিভাগে কাজ করে চলেছে এই গ্রুপ। এর মধ্যে রয়েছে প্রকৌশল ও নির্মাণ, অবকাঠামো, রিয়েল এস্টেট, জলশক্তি এবং আর্থিক পরিষেবা।

10

ভারতবর্ষকে অনেক কিছুই দিয়েছেন পার্সি ব্যবসায়ীরা। 160 বছর আগে এমনই একজন পার্সি ব্যবসায়ী শাপুরজি পালোনজি গ্রুপের ভিত্তি স্থাপন করেন। বর্তমানে ব্যবসায়িক সাম্রাজ্য আরও বিস্তারিত করার পরিকল্পনা নিয়েছে এই গ্রুপ। এই কোম্পানি বড় কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করার পর ভারতের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যুগান্তকারী প্রকল্পের মাধ্যমে অংশগ্রহণ করেছে। বর্তমানে শাপুরজি পালোনজি গ্রুপের টার্নওভার 40,000 কোটি টাকার বেশি এবং এর অর্ডার বুক প্রায় 90,000 কোটি টাকা।  40টি দেশে 36,000 এরও বেশি কর্মচারী রয়েছে এই গ্রুপের, যার বেশিরভাগই ভারতের। 

New in article ads By Sir 1

 আগামী কয়েক বছরে শাপুরজি পালোনজি গ্রুপের রাজস্ব বৃদ্ধি  দ্বিগুণ অঙ্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তাই দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে এই গ্রুপ বিরাট অবদান রাখতে পারে বলেই মনে করা হচ্ছে। শাপুরজি পালোনজি গ্রুপের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, ইনফ্রাস্ট্রাকচার ব্যবসা, গভীর প্রকৌশল উৎকর্ষের মাধ্যমে মার্কি প্রকল্প তৈরি করা হয়েছে। গত এক বছরে দেশে এবং বিদেশে বেশ কয়েকটি বড় প্রকল্প হাতে পেয়েছে শাপুরজি পালোনজি গ্রুপ। রিয়েল এস্টেট ব্যবসায় দেশের অনেক শহরে 14 কোটি বর্গফুট উন্নয়নের সম্ভাবনা রয়েছে এই গ্রুপের।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading