Article By – সুনন্দা সেন

সম্প্রতি বিষয়টির সাথে পরিচিত একজন ব্যক্তি জানিয়েছে যে জাপানি সংস্থাটি চ্যাটজিপিটি (ChatGPT)-এর মালিকানাধীন OpenAI-তে ২৫ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের জন্য সফ্টব্যাংক আলোচনা করছে। কারণ এই খাতে জাপানি সংস্থাটি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। সফ্টব্যাংক, মাইক্রোসফ্ট সমর্থিত OpenAI-তে সরাসরি ১৫ থেকে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে। যার কিছু অংশ স্টারগেটের প্রতি OpenAI-এর প্রতিশ্রুতির জন্য অর্থ প্রদানের ব্যবহার করা হতে পারে বলেও জানিয়েছে। স্টারগেট হলো ওরাকল (Oracle), OpenAI এবং সফ্টব্যাংকের একটি যৌথ উদ্যোগ। যা বিশ্বব্যাপী AI প্রতিযোগীতায় মার্কিন যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখতে ৫০০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনা করেছে।
সফ্টব্যাংকের বিনিয়োগ স্টারগেটের কাছে ইতিমধ্যেই যে ১৫ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে, আর সেটি তার উপরেই থাকবে। তিনি বলেন আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ আজ ফিনান্সিয়াল টাইমস সর্বশেষ OpenAI বিনিয়োগ আলোচনার প্রতিবেদন প্রকাশ করেছে। টেক নিউজ ওয়েবসাইট দ্য ইনফরমেশন পূর্বে রিপোর্ট করেছিল যে সফ্টব্যাংক স্টারগেট এবং OpenAI-তে মোট ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। আর তাদের পাবলিকলি তালিকাভুক্ত সম্পদের সাহায্যে ১৮.৫ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থায়নের জন্য আলোচনা শুরু করেছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সফ্টব্যাংকের CEO মাসায়োশি সন এবং ওরাকলের চেয়ারম্যান ল্যারি এলিসন স্টারগেট উদ্যোগের ঘোষণা করেছেন।
ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, সফ্টব্যাংকের CEO সনের OpenAI-তে একটি বড় অংশীদারিত্ব নেওয়ার এবং স্টারগেটের প্রতিশ্রুতি পূরণের পরিকল্পনাটি OpenAI-এর সিনিয়র এক্সিকিউটিভ এবং বোর্ড কর্তৃক যাচাই করা হয়েছে। গত বছর, সফ্টব্যাংক OpenAI-তে ১.৫ বিলিয়ন ডলারের অংশীদারিত্ব নিয়েছে। OpenAI-এর শেষ তহবিল রাউন্ডের মূল্য ছিল ১৫৭ বিলিয়ন ডলার। যা বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি কোম্পানিগুলির মধ্যে একটি হিসেবের অবস্থানকে সুদৃঢ় করেছে। তবে এখনো পর্যন্ত OpenAI এবং সফ্টব্যাংক রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।




