Article By – সুনন্দা সেন

ডেইরি টেক ফার্ম স্টেল্যাপস (Stellapps) টেকনোলজিস একটি সিরিজ সি ফান্ডিং রাউন্ডে ২৬ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। যার মধ্যে ইক্যুইটি এবং ডেট অর্থায়নের সমন্বয় রয়েছে। ফান্ডিং রাউন্ডের অংশগ্রহন করেছে ব্লু ভেঞ্চার, অমনিভোর এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মতো বিদ্যমান বিনিয়োগকারী। এছাড়া একজন নতুন বিনিয়োগকারী রাউন্ডে যোগ দিয়েছে মাইলডিপ ক্যাপিটাল। পাশাপাশি জানা যাচ্ছে যে তহবিলের ডেট বা ঋণের অংশ US ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন দ্বারা সরবরাহ করা হয়েছিল।
নতুন ক্যাপিটাল ইনভিউশন কোম্পানি উচ্চাভিলাষী সম্প্রসারণ পরিকল্পনাকে ত্বরান্বিত করতে প্রস্তুত। যার মধ্যে রয়েছে কোম্পানির মূল্য সংযোজন দুগ্ধ পণ্য বা VADP উৎপাদন উপাদানগুলিকে পরিমাপ করা এবং দেশ জুড়ে প্রক্রিয়াকরণের ক্ষমতা বৃদ্ধি করা। স্টেল্যাপসের CEO রঞ্জিত মুকুন্দন বলেছেন, ব্যাঙ্গালোর এবং উত্তরপ্রদেশে কোম্পানির ক্যাপাসিটি রয়েছে। তবে তারা তহবিলের সংগ্রহের মাধ্যমে তাদের ব্যবসাটিকে প্যান ইন্ডিয়াতে প্রসারিত করার লক্ষ্যে রয়েছে। এছাড়াও মুকুন্দন বলেছেন যে, কোম্পানির এই পদক্ষেপ অ্যামাজোন ফ্রেশ এবং জোমাটোর মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের পরিষেবা অফার করতে সক্ষম করবে।
IIT মাদ্রাজে স্টেল্যাপসের ইনকিউবেশনের সময় যে প্রযুক্তির রুটের কথা ভেবে ছিল তার ব্যবহার করে কোম্পানি ভারতের ডেয়ারি ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। আজ স্টেল্যাপস ভারতের ৪২,০০০ গ্রামে ১৪ মিলিয়ন লিটারেরও বেশি দুগ্ধ জাত দ্রব্যকে ডিজিটালাইজ করতে সক্ষম হয়েছে। পাশাপাশি কোম্পানি তার প্রযুক্তিকে আমূল, মাদার ডেয়ারি এবং হেরিটেজের মতো প্রধান দুগ্ধ অপারেটারদের কাছে লাইসেন্স দেয় বলেও জানা যাচ্ছে। যা ভারতের দুগ্ধ সরবরাহ শৃঙ্খলে উৎপাদনশীলতা গুণমান এবং ট্রাস্টের সহ গুরুত্বপীর্ণ সমস্যাগুলির সমাধান করে।




