buzywithinfoBuzy With Info
Everything About Business
TCS

ম্যাকডোনাল্ডের সাথে হাত মেলাল TCS! চুক্তির পর শেয়ারেও পড়েছে প্রভাব, লাভবান অনেকে

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

ফিলিপাইনে ম্যাকডোনাল্ডের মাস্টার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষর করল দেশের বৃহত্তম আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস। তবে এই চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি। ফিলিপাইনের জর্জ ইয়াং-এর নেতৃত্বে গোল্ডেন আর্চেস ডেভেলপমেন্ট কর্পোরেশন (GADC)-এর সঙ্গে অংশীদারিত্ব হল এশিয়া প্যাসিফিক অঞ্চলে ফাস্ট ফুড শিল্পে TCS-এর প্রথম অংশীদারিত্ব৷ বুধবার একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে এই তথ্য দিয়েছে টিসিএস। তাতেই বেড়েছে কোম্পানির শেয়ার। বিএসইতে 1.27 শতাংশ বৃদ্ধির সঙ্গে 4402 টাকায় লেনদেন করছে এই কোম্পানি।

10

টিসিএস জানিয়েছে, এই চুক্তির শর্তাবলীর অধীনে ফিলিপাইনের 760 টিরও বেশি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁয় আইটি অপারেশন ডিজিটাইজ করবে তারা। এর মধ্যে GADC-এ থাকা সিস্টেমগুলিকে আপগ্রেড করা এবং ক্লাউডে স্থানান্তর করার কাজও রয়েছে। GADC এর ম্যানেজিং ডিরেক্টর মার্গট টরেস এই প্রসঙ্গে বলেন, “TCS-এর সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের ক্রমাগত ডিজিটাল পরিবর্তনের দিকে আরেকটি পদক্ষেপ। এটি আমাদের ক্রিয়াকলাপগুলিকে আরও উন্নত করবে। পাশাপাশি গ্রাহকদের এবং কর্মচারীদের অভিজ্ঞতাকে উন্নত করতে আমাদের সাহায্য করবে।”

TCS এই চুক্তি প্রসঙ্গে জানায়, আপগ্রেড প্রক্রিয়া কোম্পানির দক্ষতা বৃদ্ধি করবে, অপারেটিং খরচ উন্নত করবে, ডিজিটাল ট্রানজিশন সহ উদ্ভাবনকে উন্নীত করবে এবং ফ্র্যাঞ্চাইজির অভিজ্ঞতা উন্নত করবে। এতে উপকৃত হবেন স্টেকহোল্ডাররা এবং তাঁদের কার্যকারিতাও উন্নত হবে। ফিলিপাইনে 2008 সাল থেকে কাজ করছে TCS। বর্তমানে টেলিকমিউনিকেশন, ব্যাঙ্কিং এবং ফিনান্স, রিয়েল এস্টেট এবং এয়ারলাইন্সের মতো সেক্টরে কাজ করছে টাটা কনসালটেন্সি সার্ভিসের 5,000 এরও বেশি কর্মচারী।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading