buzywithinfoBuzy With Info
Everything About Business
VinFast

টেসলার বিলম্বে ভারতে প্ল্যান্ট চালু করার পরিকল্পনা করছে তার প্রতিদ্বন্দ্বী! জানালেন ভিনফাস্টের CEO

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

রয়টার্স জানিয়েছে, ভিয়েতনামী বৈদ্যুতিক ভাহিকেল (EV) প্রধান VinFast জুনের শেষ নাগাদ তামিলনাড়ুতে তার গাড়ি সমাবেশ প্ল্যান্ট খোলার পরিকল্পনা করছে। ২৪ এপ্রিল,২০২৫ সংবাদ মাধ্যমকে সম্পূর্ন বিষয়টি জানিয়েছেন কোম্পানির CEO ফাম সানহ চৌ। ভিনফাস্টের মূল কোম্পানি ভিনগ্রুপের শেয়ারহোল্ডারদের ফাম নাট ভুওং বলেন, অদূর ভবিষ্যতে, ভিয়েতনামের বাজার ছাড়াও কার মেকার ইন্দোনেশিয়া, ভারত এবং ফিলিপাইনের বাজারগুলিতে আরও বেশি মনোযোগ দিতে চলেছে।

7 3

আমেরিকান ইভি জায়ান্ট টেসলার ন্যাসডাক-তালিকাভুক্ত বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী ভিনফাস্ট, তামিলনাড়ুর থুথুকুডিকে তাদের ২ বিলিয়ন ডলারের কারখানার জন্য বেছে নিয়েছে। প্রকল্পের প্রথম ধাপে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে, যার মাধ্যমে এই কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১,৫০,০০০ পর্যন্ত হবে বলে আশা করা হচ্ছে। ২০২৬ সালে এই কারখানাটি ইভি উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে। এই প্ল্যান্টটি একটি সম্পূর্ণ ইভি ইকো-সিস্টেমও তৈরি করবে। যার মধ্যে রয়েছে ব্যাটারি উৎপাদন এবং সারা দেশে চার্জিং স্টেশন স্থাপন। 
এই বছরের জানুয়ারিতে, ফাম সান চাউ ব্যাখ্যা করেছিলেন কেন থুথুকুডিকে এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছিল। তিনি বলে ছিলেন, “আমরা থুথুকুডিকে বেছে নিয়েছি কারণ এটি সমুদ্রবন্দর এবং বিমানবন্দরের কাছাকাছি, যা আমাদের রপ্তানি করার সুযোগ দেবে। ভিয়েতনামে আমাদের দুটি কারখানা রয়েছে – একটি ৫০,০০০ এবং অন্যটি প্রায় ১০০,০০০। আমরা অভ্যন্তরীণ বাজার, পশ্চিম এশিয়া এবং আফ্রিকার জন্য ভারতের দিকে তাকিয়ে আছি।” এদিকে ভারতের বিশেষজ্ঞরা আশা করছেন ভিনফাস্টের সমন্বিত বৈদ্যুতিক যানবাহন সুবিধা স্থানীয়ভাবে প্রায় ৩,০০০-৩,৫০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading