Article By – আস্তিক ঘোষ

আগামী মার্চ 2025 এর মধ্যে ভারত জুড়ে 4G পরিষেবা চালু করার লক্ষ্য নিয়েছে সরকারি টেলিকম সংস্থা BSNL। এরপর 6 থেকে 8 মাসের মধ্যে 5G পরিষেবাও চালু করবে বিএসএনএল। সরকারি সূত্রে জানা গিয়েছে এই তথ্য। 2025 সালের শেষ নাগাদ BSNL-এর 25 শতাংশ গ্রাহক মার্কেট শেয়ার অর্জনের লক্ষ্যও নির্ধারণ করেছে সরকার।
মানিকন্ট্রোলের জনৈক কর্মকর্তা জানিয়েছেন, দেশে সম্পূর্ণ 4G নেটওয়ার্ক সরবরাহ করার সময়সীমা মার্চ 2025 এর মধ্যে নির্ধারণ করা হয়েছে। বিএসএনএল 6 থেকে 8 মাসের মধ্যে 5G পরিষেবা চালু করার লক্ষ্য নিয়েছে। ছোটখাটো কার্ড প্রতিস্থাপন এবং সফ্টওয়্যার আপগ্রেডের মাধ্যমে বিদ্যমান 4G সাইটগুলিকে 5G-তে আপগ্রেড করা হবে।
পাঞ্জাব, হিমাচল প্রদেশ, ইউপি পশ্চিম এবং হরিয়ানার মতো সার্কেলে 15,000 4G টাওয়ার স্থাপন করেছে বিএসএনএল। অক্টোবরের শেষ নাগাদ এই সংখ্যা 80,000-এ পৌঁছানোর করার পরিকল্পনা রয়েছে। বাকি 21,000 টাওয়ার স্থাপন করা হবে আগামী বছরের মার্চের মধ্যে। এর অর্থ হল সরকার 2025 সালের মার্চের মধ্যে এক লাখ 4G টাওয়ার স্থাপনের লক্ষ্য অর্জন করবে।
4G নেটওয়ার্ক স্থাপনের জন্য Tata Consultancy Services (TCS), Tejas Networks এবং সরকারি মালিকানাধীন ITI-কে 19,000 কোটি টাকার চুক্তি দিয়েছে BSNL। পরে 5G তে আপগ্রেড করা যেতে পারে। 10 আগস্ট BSNL জানিয়েছে, 4G এবং 5G সামঞ্জস্যপূর্ণ ওভার-দ্য-এয়ার (OTA) এবং ইউনিভার্সাল সিম (USIM) প্ল্যাটফর্ম চালু করবে তারা। মোবাইল নম্বর বেছে নিতে এবং ভৌগলিক সীমাবদ্ধতা ছাড়াই সিম পরিবর্তন করতে সক্ষম হবেন গ্রাহকরা।





