ভারতে ক্রমাগত বাড়ছে বিয়ারের ব্যবহার। দেশে বিয়ারের বাজারও বাড়ছে। আগামী 2028 সালের মধ্যে ভারতের বিয়ার ব্যবসা 62,240 কোটি টাকায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে। কিন্তু বিয়ারের মাথাপিছু ব্যবহারের ক্ষেত্রে, বিশ্বের বাকি দেশগুলির তুলনায় অনেক পিছিয়ে রয়েছে ভারত। যেখানে ইউরোপীয় দেশ প্রজাতন্ত্রে প্রতি জন ব্যক্তি বছরে 140 লিটার বিয়ার খায়, সেখানে ভারতে বিয়ারের বার্ষিক খরচ জনপ্রতি মাত্র দুই লিটার। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে মূল্যবান 10টি বিয়ার ব্র্যান্ডের তালিকায় পাত্তা পেল না কোনও ভারতীয় ব্র্যান্ড। এই তালিকায় প্রাধান্য রয়েছে আমেরিকার। মেক্সিকো ও জাপানের দুটি করে ব্র্যান্ড এবং চিন ও হল্যান্ডের একটি করে ব্র্যান্ড রয়েছে তালিকায়।
বিশ্বের সবচেয়ে মূল্যবান 10টি বিয়ার ব্র্যান্ডের তালিকায় এক নম্বরে রয়েছে মেক্সিকান ব্র্যান্ড করোনা এক্সট্রা। এর বাজার মূল্য 10.4 বিলিয়ন ডলার। এই বিয়ারটি তৈরি করে মেক্সিকান কোম্পানি Grupo Modelo। এই বিয়ার বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। দ্বিতীয় স্থানে রয়েছে হল্যান্ডের বিয়ার ব্র্যান্ড হাইনেকেন, যার মূল্য 9 বিলিয়ন ডলার। তিন ও চার নম্বরে রয়েছে যথাক্রমে আমেরিকান ব্র্যান্ড বাডওয়েজার এবং বাড লাইট। ব্র্যান্ড বাডওয়েজারের দাম 7.4 বিলিয়ন ডলার এবং বাড লাইটের দাম 5.4 বিলিয়ন ডলার।
মেক্সিকোর ব্র্যান্ড মডেলো স্পেশাল এর মূল্য 5.2 বিলিয়ন ডলার। এর পরে রয়েছে চিনের স্নো (4.3 বিলিয়ন ডলার), আমেরিকার Coors (3.3 বিলিয়ন ডলার), জাপানের Asahi (3.1 বিলিয়ন ডলার), কিরিন (3.1 বিলিয়ন ডলার) এবং আমেরিকার মিলার লাইট (2.9 বিলিয়ন ডলার)। ভারতের বৃহত্তম বিয়ার ব্র্যান্ড Kingfisher এর মার্কেট শেয়ার প্রায় 47 শতাংশ।
Article By – আস্তিক ঘোষ






