buzywithinfoBuzy With Info
Everything About Business
ZMT1

দুপুরে খাবার অর্ডার করতে বারণ করছে Zomato! কেন এমন অদ্ভুত দাবি সংস্থার?

প্রচণ্ড গরমে জ্বলছে গোটা উত্তর ভারত। শুধু দিল্লি নয়, দেশের বহু এলাকা থেকে আসছে তাপ প্রবাহের খবর। এমন পরিস্থিতিতে এক্স প্ল্যাটফর্মে একটি পোস্ট করেছে ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Zomato। কোম্পানিটি তার ডেলিভারি পার্টনারদের জন্য এই পোস্টটি করে। যাতে লেখা ছিল যে একান্ত প্রয়োজন না হলে, দুপুরে খাবার অর্ডার করবেন না।

New Add Banner1

ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Zomato, 2 জুন 2024 তারিখে এই টুইট পোস্ট করে। তবে Zomato -র এই টুইট করার সঙ্গে সঙ্গে নেটিজেনরা বিভিন্ন ভাবে প্রতিক্রিয়া জানাতে শুরু করে। অনেক ব্যবহারকারী বলেছেন যে Zomato যদি সত্যিই তার ডেলিভারি পার্টনারদের বিষয়ে চিন্তা করে, তবে গ্রাহকদের অনুরোধ না করে, দুপুরে তাদের পরিষেবা বন্ধ করতে পারে।

বিভোর ভার্শনি নামের একজন ব্যবহারকারী লিখেছেন যে অপ্রয়োজনীয় হলে বাইরে থেকে খাবারের অর্ডার কে দেয়? যখন প্রয়োজন তখনই বাইরে থেকে খাবার অর্ডার করা হয়। ইয়াথার্থ নামের অপর একজন ব্যবহারকারী লিখেছেন – তাই আমি আপনার অ্যাপটি ডিলিট করছি। এটা আমার কাছে গুরুত্বহীন হয়ে পড়েছে। আজ শেয়ার বাজারেও Zomato -কে ক্ষতির মুখে পড়তে হয়।

সকালে BSE সেনসেক্স 2600 পয়েন্টের উপরে খোলে। কিন্তু আজ Zomato -র শেয়ারের ব্যাপক পতন হয়েছে। গত শুক্রবার, এই কোম্পানির শেয়ার 178.90 টাকায় বন্ধ হয়েছে। আজ সকালে এটি 184.10 টাকায় খোলে এবং 185.35 টাকা পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু এই গতি বেশি সময় চলেনি। এর শেয়ার শীঘ্রই 176 টাকায় নেমে আসে।

সরকারি প্রকল্পের কোর্স

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading