buzywithinfoBuzy With Info
Everything About Business
gold silver

লাগাতার বৃদ্ধির পরে অবশেষে সোনা-রুপোর দামে বড় পতন! যদিও আন্তর্জাতিক বাজারে রয়েছে একই দাম, চলুন তবে দেখে নেওয়া যাক আজকে দেশের শীর্ষ শহর গুলিতে সোনার দাম কত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

শুক্রবার অর্থাৎ আজ (২০জুন) আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল ছিল সোনার দাম। আর এর অন্যতম কারণ হলো ইজরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত থাকায় বাজার নিয়ে চিন্তিত বিনিয়োগকারীদের একাংশ। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক তথ্যগুলি রয়েছে। যার দিকে নজর রাখা আবশ্যক। আগামী দিনে এই তথ্যগুলি মার্কিন ফেডারেল রিজার্ভের পলিসি স্ট্যান্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। জানা গিয়েছে, আজ মার্কিন ডলারের সূচকে প্রায় ০.২% পতন লক্ষ্য করা গিয়েছে। সাধারণত ডলারের সূচকের সঙ্গে বিপরীতমুখী অবস্থান দেখা যায় বুলিয়ান। ডলারের সূচক কমলে হলুদ ধাতুর দাম বাড়ে। আবার ডলারের সূচকে বৃদ্ধির সময় সোনার দাম কমে। 

9

আজ আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ছিল প্রতি আউন্স ৩৩৬৭.৬০ মার্কিন ডলার। এই সপ্তাহে এখনও পর্যন্ত বুলিয়নের দাম প্রায় ১.৯ কমেছে। মার্কিন গোল্ড ফিউচারের দরও এদিন অপরিবর্তিত ছিল। মার্কিন গোল্ড ফিউচারের মূল্য এদিন ছিল প্রতি আউন্স ৩৩৮৪.২০ মার্কিন ডলার। আজ আন্তর্জাতিক বাজারে স্পট সিলভারের দাম ছিল ৩৬.৩৬ মার্কিন ডলার প্রতি আউন্স। স্পট প্ল্যাটিনামের মূল্য ০.৭% কমে হয়েছে ১২৯৭.৮৯ মার্কিন ডলার প্রতি আউন্স। 

অপরদিকে দেশের খুচরা বাজারে সোনা এবং রুপোর দাম কমেছে। আজ ২৪ ক্যারেট প্রতি দশ গ্রাম সোনার দাম ৬০০ টাকা কমে হয়েছে ১০০৪৮০ টাকা। এদিকে ২২ ক্যারেটের প্রতি দশ গ্রাম সোনার দাম ৫৫০ টাকা হ্রাস পেয়ে হয়েছে ৯২১০০ টাকা। এছাড়া রুপোর দাম প্রতি কিলোগ্রামে ২০০০ টাকা হ্রাস পেয়ে হয়েছে ১১০০০০ টাকা। পাশাপশি চলুন আজকে দেশের শীর্ষ শহর গুলিতে সোনার দাম কত রয়েছে।-

শহরের নাম ২৪ ক্যারেট সোনার দাম ২২ ক্যারেট সোনার দাম 
দিল্লি১,০৭,৩৪৮ টাকা৯২,২৫০ টাকা
মুম্বাই১,০০,৪৮০ টাকা৯২,১০০ টাকা
কলকাতা১,০৪,৮৪৭.৩০ টাকা৯৬,১১০.০৩ টাকা
চেন্নাই৯৬,৭১০ টাকা৯২,১০০ টাকা
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading