buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

চিন-আমেরিকা-ফ্রান্স থাকলেও, তালিকায় নেই ভারত! ব্যাঙ্কিং খাতে কতটা পিছিয়ে দেশ?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

আপনি কি জানেন, বিশ্বের বৃহত্তম ব্যাঙ্ক কোনটি? সম্পদের দিক থেকে বিশ্বের 10টি বৃহত্তম ব্যাঙ্কের তালিকায় প্রাধান্য রয়েছে চিনের। শীর্ষে রয়েছে চারটি চিনা ব্যাঙ্ক। পরবর্তী দুটি স্থান দখল করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাঙ্ক। এই তালিকায় জায়গা করে নিয়েছে ফ্রান্সের দুটি ব্যাঙ্কও। রয়েছে জাপান ও ব্রিটেনের একটি করে ব্যাঙ্ক। জানলে অবাক হবেন, বিশ্বের বৃহত্তম ব্যাঙ্কগুলির এমনকি শীর্ষ 50 এও জায়গা পায়নি ভারতের কোনও ব্যাঙ্ক। তবে যদি শীর্ষ 100 সম্পর্কে কথা বলা যায়, সেক্ষেত্রে দুটি ভারতীয় ব্যাঙ্ক এতে অন্তর্ভুক্ত রয়েছে।

July 18 New in article ads By Sir 1

এই তালিকার শীর্ষে রয়েছে চিনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অব চায়না। এই ব্যাঙ্কের সম্পদের পরিমাণ 6.26 ট্রিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে চিনের কৃষি ব্যাঙ্ক, যার মোট সম্পদের পরিমাণ 5.58 ট্রিলিয়ন ডলার। 5.37 ট্রিলিয়ন ডলারের সম্পদ নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চায়না কনস্ট্রাকশন ব্যাঙ্ক কর্পোরেশন। এই তালিকায় চার নম্বরে রয়েছে ব্যাঙ্ক অব চায়না। এই ব্যাঙ্কের মোট সম্পদের পরিমাণ 4.54 ট্রিলিয়ন ডলার। বিশ্বের ব্যাঙ্কের তালিকায় চারটি ব্যাঙ্ক রয়েছে চিনের। এই ব্যাঙ্কগুলির মোট সম্পদের পরিমাণ প্রায় 22 ট্রিলিয়ন ডলার।

আবার 3.88 ট্রিলিয়ন ডলার সম্পদ নিয়ে বিশ্বের বৃহত্তম ব্যাঙ্ক তালিকায় পঞ্চম স্থানে রয়েছে আমেরিকার JPMorgan Chase & Co. Bank। এই তালিকায় ছয় নম্বরে রয়েছে ব্যাঙ্ক অফ আমেরিকা, মোট সম্পদের মূল্য 3.18 ট্রিলিয়ন ডলার। ব্রিটেনের এইচএসবিসি হোল্ডিংস 3.04 ট্রিলিয়ন ডলার সম্পদ নিয়ে সপ্তম স্থানে রয়েছে।

ফ্রান্সের বিএনপি পারিবাস (2.88 বিলিয়ন ডলার) এবং ক্রেডিট এগ্রিকোল গ্রুপ (2.74 বিলিয়ন ডলার) যথাক্রমে অষ্টম এবং নবম স্থানে রয়েছে। দশম স্থানে রয়েছে জাপানের মিতসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপ। এই ব্যাঙ্কের মোট সম্পদের পরিমাণ 2.67 বিলিয়ন ডলার। ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক 0.81 ট্রিলিয়ন ডলার সম্পদ নিয়ে এই তালিকায় 45 তম স্থানে রয়েছে। 71 তম স্থানে রয়েছে HDFC ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের সম্পদের পরিমাণ 0.48 ট্রিলিয়ন ডলার।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading