buzywithinfoBuzy With Info
Everything About Business
indias foreign exchange reserves

উৎসবের মরশুমের মাঝে এলো চিন্তার খবর! ২৬ সেপ্টেম্বরে শেষ হওয়া সপ্তাহে আবার কমলো ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

শুক্রবার অর্থাৎ ৩ অক্টোবর, ২০২৫ তারিখে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২.৩৩৪ বিলিয়ন ডলার কমে ৭০০.২৩৬ বিলিয়ন ডলারে স্থির হয়েছে। সাথে ভারত সরকার দ্বারা প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই হ্রাস আগের প্রতিবেদন সপ্তাহে ৩৯৬ মিলিয়ন ডলারের পূর্ববর্তী পতনের পর এসেছে। যার ফলে মোট রাজস্বের পরিমাণ ৭০২.৫৭ বিলিয়ন ডলারে নেমে এসেছিল।

6 2

আর এই সামগ্রিক পতনের একটি উল্লেখযোগ্য কারণ ছিল বৈদেশিক মুদ্রা সম্পদ (FCA), যা রিজার্ভের একটি প্রধান উপাদান। RBI কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, প্রতিবেদনের সপ্তাহে FCA ৪.৩৯৩ বিলিয়ন ডলার কমে ৫৮১.৭৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর এই সম্পদগুলি যখন মার্কিন ডলারের পরিপ্রেক্ষিতে প্রকাশ করা হয়, তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভে থাকা ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন ইউনিটগুলির মূল্যবৃদ্ধি বা অবমূল্যায়নের দ্বারা প্রভাবিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের যেকোনো হস্তক্ষেপ রিজার্ভ হিসেবে রাখা বৈদেশিক মুদ্রার পরিমাণ পরিবর্তন করে। 

বৈদেশিক মুদ্রার সম্পদের হ্রাসের বিপরীতে, ভারতের গোল্ডের রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২৬শে সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে গোল্ড রিজার্ভ ২.২৩৮ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে, যা মোট ৯৫.০১৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আর যেকোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক তার সোনার রিজার্ভ বৃদ্ধি বা পতন, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা সহ অনেক কারণের উপর নির্ভর করে। অন্যদিকে প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, ভারতের SDR ৯০ মিলিয়ন ডলার কমে ১৮.৭৮৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এছাড়াও IMF-এর কাছে ভারতের রিজার্ভ পজিশনও ৮৯ মিলিয়ন ডলার কমে ৪.৬৭৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading