টাকা পাঠানোর ক্ষেত্রে সবাইকে টপকে রেকর্ড গড়লেন বিদেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা। গত বছর অর্থাৎ 2023 সালে 120 বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী ভারতীয়রা। বুধবার বিশ্বব্যাঙ্ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনেই এ কথা বলা হয়েছে। রেমিট্যান্সের শীর্ষ পাঁচ প্রাপকের মধ্যে রয়েছে চিন (50 বিলিয়ন ডলার), ফিলিপাইন (39 বিলিয়ন ডলার) এবং পাকিস্তান (27 বিলিয়ন ডলার)। বিশ্ব ব্যাঙ্ক কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুসারে, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে (LMICs) অফিসিয়াল Remittance এতদিন কম ছিল। 2021-2022 অর্থবর্ষের মধ্যে নিম্ন ও মাঝারি আয়ের দেশগুলিতে Remittance শক্তিশালী বৃদ্ধির পরে 2023 সালে সেই পরিমাণ 656 বিলিয়ন ডলারে পৌঁছেছে।
2023 সালে ভারতের ক্ষেত্রে রেমিট্যান্স 7.5 শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এর পরিমাণ প্রায় 120 বিলিয়ন ডলার। ভারতের দক্ষ অধিবাসীদের কাছে উপযুক্ত চাকরির জন্য সবচেয়ে প্রথম পছন্দ হল মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া উপসাগরীয় দেশগুলোতে (GCC) দক্ষ ও আধা-দক্ষ শ্রমিকের চাহিদাও Remittance-এর ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলেছে।
সরকারি প্রকল্পের কোর্স
একসময় পাকিস্তানের ক্ষেত্রেও বিদেশে চাহিদা ভালো ছিল। রেমিট্যান্সও ভালো ছিল। কিন্তু পেমেন্টের ভারসাম্য বিঘ্নিত হওয়ার কারণে এবং অর্থনৈতিক সমস্যা দেখা দেওয়া সহ দুর্বল অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে 2023 সালে তা 12 শতাংশ কমে গিয়ে 27 বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। 2022 সালে পাকিস্তানে আগত রেমিট্যান্সের পরিমাণ ছিল 30 বিলিয়ন ডলার।

বিশ্বব্যাংকের মতে, ভারতে প্রবাসী ভারতীয়দের পাঠানো রেমিট্যান্সের উৎসের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। মোট রেমিট্যান্সের 18 শতাংশ এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে।
Article By – আস্তিক ঘোষ





