buzywithinfoBuzy With Info
Everything About Business
rlncfig

রিলায়েন্সের কর্মী ছাঁটাই দেখে হতবাক অনুপম মিত্তল! কী বললেন শার্ক?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

গত অর্থবর্ষে 42,000 জন কর্মীকে ছাঁটাই করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এবার এই তথ্য জানিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া খ্যাত অনুপম মিত্তাল। দেশের বৃহত্তম ব্যবসায়িক গোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বর্তমানে এর নেতৃত্বে আছেন মুকেশ আম্বানি। লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে এই কোম্পানি। 

July 18 New in article ads By Sir 1

 2023-24 আর্থিক বছরে 42,000 কর্মী ছাঁটাই করেছে রিলায়েন্স। মোট কর্মশক্তির প্রায় 11 শতাংশই হল এই ছাঁটাই করা কর্মচারীরা। এই খবর শেয়ার করেছেন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া খ্যাত অনুপম মিত্তল। রীতিমত উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অনুপম মিত্তাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এই বিষয়ে  লিখেছেন, ‘42,000? কেন এই নিরব খবর? এটি অর্থনৈতিক ও রাজনৈতিক মহলে একটি বিপদের ঘণ্টা হওয়া উচিত।

অনুপম মিত্তাল ব্যাখ্যা করে বলেন, “আমাদের সবচেয়ে বড় সংস্থাগুলি যদি লোকের সংখ্যা কমিয়ে দেয়, তবে কাজের পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ইতিমধ্যে প্রতি বছর 8-10 মিলিয়ন নতুন চাকরির প্রয়োজন আমাদের। রিলায়েন্সের সঙ্গে এই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে পরামর্শ দেওয়া হচ্ছে না। তাই আমাদের একটি সাহসী পরিকল্পনা প্রয়োজন যা কাজে আসবে।”

New in article ads By Sir

 মার্কেট ক্যাপ অনুসারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হল ভারতের বৃহত্তম কোম্পানি। 2023-24 অর্থবর্ষে এই কোম্পানির 3,89,414 জন কর্মচারী ছিল। 2022-23 সালে সেই সংখ্যা কমে 3,47,362 হয়। শুধু তাই নয়, নতুন কর্মচারী নিয়োগও এক-তৃতীয়াংশের বেশি কমিয়ে দিয়েছে রিলায়েন্স। এই সংখ্যা কমে দাঁড়িয়েছে 1,71,116। কোম্পানির সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে বেশিরভাগ চাকরি রিটেইল ব্যবসায় চলে গেছে বলে সাফাই দিয়েছে রিলায়েন্স। 2022-23 অর্থবর্ষে রিলায়েন্স রিটেলের কর্মচারীর সংখ্যা ছিল 2,45,581। 2023-24 অর্থবছরে সেই সংখ্যা কমে 2,07,552 হয়। রিলায়েন্সের নেতৃত্বাধীন টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও-এর কর্মী সংখ্যাও কমেছে। 2022-23 অর্থবর্ষে তা 95,326 থেকে 90,067 তে নেমে এসেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading