Article By – সুনন্দা সেন

আজ অর্থাৎ ৫মে, ২০২৫ ফেডারেশন অফ অটোমোটিভ ডিলার্স অ্যাসোসিয়েশন বা FADA (ফাডা) জানিয়েছে, ভারতের মোট অটোমোবাইল রিটেইল সেল চলতি বছরের এপ্রিলে ২.৯৫% বৃদ্ধি পেয়ে ২২,৮৭,৯৫২ ইউনিটে পৌঁছেছে। ফাডার বিবৃতি অনুসারে ২০২৫ সালের এপ্রিলে ভারতের মোট গাড়ি বিক্রি হয়েছে ২,২২২,৪৬৩ ইউনিট। কমার্শিয়াল ভেহিক্যাল বা CV ব্যতীত সকল যানবাহনের ক্ষেত্রে প্রবৃদ্ধি দেখা গেছে গত মাসে। টু হুইলার ২.২৫%, ফ্রি হুইলার ২৪.৫%, প্যাসেঞ্জার ভেহিক্যাল বা PV ১.৫% এবং ট্রাক্টর ৭.৫% বৃদ্ধি পেয়েছে। যেখানে কমার্শিয়াল ভেহিক্যাল ১% হ্রাস পেয়েছে।
এই বছরের এপ্রিলে টু-হুইলারের রিটেইল সেল ১,৬৮৬,৭৭৪ ইউনিটে পৌঁছেছে। যা গত বছরের একই মাসে ১,৬৪৯,৫৯১ ইউনিট ছিল। অর্থাৎ তা ২.২৫% বৃদ্ধি পেয়েছে। গত মাসে কমার্শিয়াল ভেহিক্যালের রিটেইল সেল মোট ৩,৪৯,৯৩৯ ইউনিট হয়েছে। যা ২০২৪ সালের এপ্রিলে ৩,৪৪,৫৯৪ ইউনিট ছিল। অর্থাৎ তা ১.৫৫% বৃদ্ধে পেয়েছে এক বছরে। মূলত অক্ষয় তৃতীয়া, বাংলা নববর্ষ, বৈশাখী এবং বিষ্ণুর মতো উৎসবগুলিতে সম্পন্ন কেনাকাটা এপ্রিল শেষ হওয়ার ক্ষেত্রে ইতিবাচক অবদান রেখেছে। টু-হুইলার রিটেইলের পরিমাণ একটি স্থিতিশীল উর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে। যা এক বছরে ২.২৫% হলেও, মাসিক ভিত্তিতে ১১.৮৪% বৃদ্ধি পেয়েছে।
ফাডার সভাপতি সিএস বিজ্ঞেশ্বর বলেন, কমার্শিয়াল ভেহিক্যাল বিভাগটি কয়েক মাস ধরে নতুন মডেল লঞ্চ হওয়া সত্ত্বেও তার বার্ষিক মাত্র ১.৫৫% প্রবৃদ্ধি অর্জন করেছে। পাশাপাশি মাসিক ভিত্তিতে প্রবৃদ্ধি সামান্য ০.১৯% হ্রাস পেয়েছে। গত মাসে কমার্শিয়াল ভেহিক্যালের রিটেইল সেল বা খুচরা বিক্রি ১.০৫% কমে ৯০,৫৫৮ ইউনিটে দাঁড়িয়েছে। যা ২০২৪ সালের এপ্রিলে ৯১,৫১৬ ইউনিট ছিল। বিপরীতে, ট্র্যাক্টরের খুচরা বিক্রয় ৭.৫৬% বেড়ে ৬০,৯১৫ ইউনিটে দাঁড়িয়েছে। যা গত বছরের একই মাসে ৫৬,৬৩৫ ইউনিট ছিল।




