Article By – আস্তিক ঘোষ

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর পোস্টের পরই জাতীয় পতাকার চাহিদা বাড়ল বাজারে। কয়েক ঘন্টায় 70 শতাংশ চাহিদা বেড়েছে তেরঙ্গা জাতীয় পতাকার। আগামী 1-2 দিনের মধ্যে পতাকার চাহিদা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সদর বাজার থেকে ভারত ও বিদেশে পতাকা যাচ্ছে। 2022 সালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী “হর ঘর তেরঙ্গা” শীর্ষক প্রচার চালানোর আবেদন করেছিলেন। সেই সময়ও পতাকা বিক্রির পরিমাণ হঠাৎ করেই বেড়ে গিয়েছিল।
আর 5 দিন পরে 77 তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে ভারত। এমতাবস্থায় গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আবারও ‘হর ঘর তিরঙ্গা’ প্রচার চালানোর জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া পোস্ট এ তিনি লিখেছেন, “এখন স্বাধীনতা দিবস ঘনিয়ে এসেছে, আসুন আমরা সকলে একত্রিত হয়ে ঘরে ঘরে তেরঙ্গা প্রচারকে গণআন্দোলনে পরিণত করি।” শুধু তাই নয় নিজের প্রোফাইল পিকচারে তেরঙ্গা পতাকার ছবি দিয়েছেন এবং জনগণকে একই কাজ করার পাশাপাশি তেরঙ্গা পতাকার সঙ্গে সেলফি তুলে তা পাঠাতে আবেদন করেছেন।
সুরাজ ভাই ঝান্ডে ওয়ালে নামে পতাকার কাজ করা সুরুজ প্রকাশ জানান, 15 অগাস্ট বিভিন্ন স্থানে জাতীয় পতাকা ও তেরঙ্গা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া অনেক জায়গায় 2-3 দিন আগে থেকে অনুষ্ঠান শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে, 15 আগস্টের আগে পতাকা এবং তেরঙ্গা ব্যান্ড থেকে শুরু করে স্বাধীনতা দিবসের অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীগুলির বিক্রি এক সপ্তাহে বহু গুন বেড়ে গিয়েছে। গত 3-4 দিনে, তেরঙা পতাকা সহ এই জাতীয় আইটেমের বিক্রি 60-70 শতাংশ বেড়েছে। গতকাল প্রধানমন্ত্রী মোদি ‘হর ঘর তিরাঙ্গা অভিযান’ চালানোর আবেদন জানান। তারপর একদিনের মধ্যে 90 শতাংশ বেড়েছে পতাকা বিক্রি।
গতকাল অনেক জায়গা থেকে অর্ডার আসতে শুরু করেছে পতাকা তৈরীর দোকানগুলিতে। গতকাল প্রধানমন্ত্রীর আবেদনের পর থেকে একের পর এক অর্ডার আসছে। ভারতের বাইরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ইত্যাদি দেশেও ভারতের তিরঙ্গা পতাকা এবং পতাকা জাতীয় পণ্য যাচ্ছে। হায়দ্রাবাদ, মাদ্রাজ, সুরাট ইত্যাদি জায়গা থেকে পণ্য সংগ্রহ করে অর্ডার অনুযায়ী সব জায়গায় সরবরাহ শুরু হয়েছে জোর কদমে।





