Article By – সুনন্দা সেন

আজকের (৭নভেম্বর, ২০২৫) ট্রেডিং সেশনে টেলিকম প্রধান ভারতী এয়ারটেল (Bharti Airtel’s)-এর শেয়ারের দাম এই পর্যন্ত ৪.১% পর্যন্ত কমেছে। আর এই পারফর্ম্যান্স এসেছে আজকের ব্লক ডিলের সম্ভাবনার মধ্যে। বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সিঙ্গাপুর টেলিকমিউনিকেশনস ভারতীয় কোম্পানিতে তার প্রায় ০.৮% শেয়ার ব্লক ডিলের মাধ্যমে বিক্রি করার পরিকল্পনা করছে। ভারতীয় এক পরিচিত সংবাদ মাধ্যম (CNBC-TV18) -এর দ্বার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে আজ এয়ারটেলের ৫.১ কোটি শেয়ারের হাতবদল হয়েছে।
প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুসারে, সিঙ্গাপুরের সিংটেলের মালিকানাধীন একটি প্রোমোটার গ্রুপ সত্তা ‘প্যাস্টেল’ ভারতীয় এয়ারটেলের শেয়ার বিক্রি করার পরিকল্পনা করছে। এই লেনদেন মূল্য প্রায় ১০,৩০০ কোটি টাকা। প্রতি শেয়ারের সর্বনিম্ন মূল্য ২,০৩০ টাকায় সম্পন্ন হবে। যা ভারতীয় এয়ারটেলের সাম্প্রতিক ক্লোজিং প্রাইজের ৩.১%। পূর্বে প্রকাশিত প্রতিবেদনে আবার বলা হয়েছে যে সিংটেলে ভারতীয় টেলিকম কোম্পানিতে তার অংশীদারিত্বের প্রায় ০.৮% বিক্রি করার পরিকল্পনা করছে। আর সেই প্রতিবেদন অনুসারে , এই পদক্ষেপকে সিংটলের বৃহত্তর রিস্ট্রাবাচার বা পুনগঠন পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যার লক্ষ্য আঞ্চলিক টেলিকম কার্যক্রমে বিনিয়োগকে সর্বোত্তম করা।
অবশ্য এই প্রথম নয়, মূলধন মুক্ত করতে এবং প্রাথমিক ব্যবসায়িক খাতে মনোনিবেশ করার জন্য এর আগেও সিংটেল ভারতীয় এয়ারটেলে তার অংশীদারিত্ব কমিয়ে আনার পরিকল্পনা করেছে। চলতি বছরের মে মাসের শুরুতে কোম্পানিটি ২ বিলিয়ন সিঙ্গাপুর ডলার মূল্যের শেয়ার বিক্রি করে। এমনকি ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে সিংটেল এয়ারটেলের শেয়ার বিক্রির মাধ্যমে মোট ৩.৫ বিলিয়ন সিঙ্গাপুর ডলার সুরক্ষিত করেছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ভারতী এয়ারটেল এই সপ্তাহের শুরুতে টানা ষষ্ঠ ত্রৈমাসিক মুনাফা বৃদ্ধির ঘোষণা করেছে। যা ব্যবহারকারীদের আরও লাভজনক 4G এবং 5G প্ল্যানে স্থানান্তরিত হওয়ার পাশাপাশি গ্রাহক সংখ্যায় ক্রমাগত বৃদ্ধির কারণে পরিচালিত হয়েছে।




