Article By – সুনন্দা সেন

আন্তর্জাতিক ইনডেক্স (সূচক) প্রদানকারী ব্লুমবার্গ ইনডেক্স সার্ভিসেস লিমিটেড ঘোষনা করেছে যে তারা ভারতের সরকারি বন্ডগুলোকে তার প্রধান গ্লোবাল অ্যাগ্রিগেট ইনডেক্স (Global Aggregate Index)-এ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কিছু প্রযুক্তিগত ও বাজার অবকাঠামোগত বিষয়ের পূর্ণ সমাধান না হয়, ততক্ষণ ভারতের বন্ডগুলোকে এই বিশ্বস্তরের ইনডেক্সে নেওয়া হবে না। ব্লুমবার্গ ইনডেক্স তাই স্পষ্ঠ করেছে, এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজার থেকে ভারতে সম্ভাব্য বিদেশী বিনিয়োগ প্রবাহ কিছুটা দেরিতে আসতে পারে বলে।
ব্লুমবার্গ আরও জানিয়েছে, ট্রেডিং ও সিস্টেমের স্বয়ংক্রিয়তা, পোস্টট্রেড ট্যাক্স-সংক্রান্ড সময়সাপেক্ষ সেটেলের সমস্যা এবং ফান্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জটিলতা ইত্যাদি পুরোপুরি সমাধান হয়নি। পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে আরও স্পষ্ঠতা প্রয়োজন বলে মত সংস্থার। এই ঘোষণার পর ভারতীয় বন্ড মার্কেটে তাৎক্ষনিক প্রভাব দেখা গেছে। ১০ বছরের সরকারি বন্ডের ইয়িল্ড কিছুটা বেড়েছে, অর্থাৎ বন্ডের দাম কমেছে। কারণ বিনিয়োগকারীরা আশা করছিলেন যে ব্লুমবার্গের ইনডেক্সে অন্তর্ভুক্তি হলে বিপুল পরিমাণ বিদেশি তহবিল স্বয়ংক্রিয়ভাবে ভারতের বন্ড বাজারে প্রবেশ করবে।
বিশেষজ্ঞদের মতে, যদি ভারতীয় বন্ড গ্লোবাল এগ্রিগেট ইনডেক্সে জায়গা পেত, তাহলে আগামী কয়েক বছরে দীর্ঘমেয়াদিও স্থিতিশীল বিদেশী বিনিয়োগ লক্ষ লক্ষ কোটি টাকার পরিমাণে আসতে পারত। এর ফলে সরকারের ঋণ নেওয়ার খরচ কমত এবং বাজারে তারল্য আরও বৃদ্ধি পেত। তবে এই সুযোগ আপাতত স্থগিত থাকায় পিছিয়ে গেল। তবে অর্থনীতিবিদরা এই পরিস্থিতিকে সম্পূর্ণ নেতিবাচক হিসেবেও দেখছেন না। তাঁদের মতে, এটি স্থায়ী প্রত্যাখান নয়, বরং সাময়িক স্থগিতাদেশ। ব্লুমবার্গ জানিয়েছে, ভবিষ্যতে পরিস্থিতি পর্যালোচনা করে আবারও ভারতের অন্তর্ভুক্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, তা সম্ভবত আগামী বছরের মাঝামাঝি সময়ে।




