বর্তমানে বিশ্বের সকল মানুষ ব্যস্ত থাকেন নিজ কাজে না হলে ফোনে। এমনকি বিপুল সংখ্যক মানুষের কাজ ফোনের মাধ্যমে হয়। এমনকি বর্তমানে অনলাইনে বিনিয়োগও চলে। এবার তাতেও বাড়বে খরচ। স্পেকট্রাস নিলামের পর রিলায়েন্স প্রথম তার টেলিকম সংস্থা JIO– এর রিচার্জ প্ল্যানে পরিবর্তন এনেছে। তার একদিন পর সুনীল মিত্তলের সংস্থা এয়ারটেল বিভিন্ন recharge প্ল্যানের দাম বাড়ানোর বিষয়টি ঘোষণা করে। এবার শোনা যাচ্ছে দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর Vi (Vodafone Idea) recharge প্ল্যানের দাম বাড়াতে চলেছে। আগামী ৩জুলাই, ২০২৪ থেকে জিও এবং এয়ারটেলের নতুন recharge প্ল্যানগুলি কার্যকর হবে। আর ৪জুলাই, ২০২৪ তারিখ থেকে Vi- এর নতুন রিচার্জ প্ল্যানগুলি কার্যকর হবে। এবার চলুন টেলিকম কোম্পানিগুলির নতুন রিচার্জ প্ল্যানের চার্ট দেখে নেওয়া যাক:-
- JIO- এর নতুন রিচার্জ প্ল্যান চার্ট:-
| আগের প্ল্যান | সুবিধা | নতুন প্ল্যান | সময় |
| ১৫৫ টাকা | 2GB ডাটা, Unlimited Call | ১৮৯ টাকা | ২৮দিন |
| ২০৯ টাকা | 1GB/Day, Unlimited Call | ২৪৯ টাকা | ২৮ দিন |
| ২৩৯ টাকা | 1.5GB/Day, Unlimited Call+ SMS | ২৯৯ টাকা | ২৮ দিন |
| ২৯৯ টাকা | 2GB/Day, Unlimited Call+ SMS | ৩৪৯ টাকা | ২৮ দিন |
| ৩৪৯ টাকা | 2.5 GB/Day, Unlimited Call+ SMS | ৩৯৯ টাকা | ২৮ দিন |
| ৩৯৯ টাকা | 3 GB/Day, Unlimited Call+ SMS | ৪৪৯ টাকা | ২৮ দিন |
| ৪৭৯ টাকা | 2.5GB/Day, Unlimited Call+ SMS | ৫৭৯ টাকা | ৫৬ দিন |
| ৫৩৩ টাকা | 2GB/Day, Unlimited Call+ SMS | ৬২৯ টাকা | ৫৬ দিন |
| ৩৯৫ টাকা | Total 6GB | ৪৭৯ টাকা | ৮৪ দিন |
৬৬৬ টাকা | 1.5GB/Day, Unlimited Call+ SMS | ৭৯৯ টাকা | ৮৪ দিন |
| ৭১৯ টাকা | 2GB/Day, Unlimited Call+ SMS | ৮৫৯ টাকা | ৮৪ দিন |
| ৯৯৯ টাকা | 3GB/Day, Unlimited Call+ SMS | ১১৯৯ টাকা | ৮৪ দিন |
| ১৫৫৯ টাকা | 24GB, Unlimited Call+ SMS | ১৮৯৯ টাকা | ৩৩৬ দিন |
| ২৯৯৯ টাকা | 2.5GB/Day, Unlimited Call+ SMS | ৩৫৯৯ টাকা | ৩৬৫ দিন |
কেবল এইটুকু নয় Data Add On Plan- এর ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। যেমন :- ১৫ টাকায় নয় ১৯ ঠাকায় 1GB ডেটা পাওয়া যাবে। ২৫ টাকার বদলে ২৯ টাকায় পাওয়া যাবে 2GB ডেটা এবং ৬১ টাকার বদলে ৬৯ টাকায় 6GB ডেটা পাওয়া যাবে। পোস্ট-পেইড প্ল্যানের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। সুবিধা একই তবে ২৯৯ টাকার প্ল্যান ৩৪৯ টাকায় এবং ৩৯৯ টাকার প্ল্যান ৪৪৯ টাকায় পাওয়া যাবে।
সরকারি প্রকল্পের কোর্স
- Airtel – এর নতুন রিচার্জ প্ল্যান গুলি হল:-
| আগের প্ল্যান | সুবিধা | নতুন প্ল্যান | সময় |
| ১৭৯ টাকা | 2GB, UL Calling, 100 SMS/day | ১৯৯ টাকা | ২৮ দিন |
| ২৬৫ টাকা | 1GB/day, UL Calling, 100 SMS/day | ২৯৯ টাকা | ২৮ দিন |
| ২৯৯ টাকা | 1.5GB/day, UL Calling, 100 SMS/day | ৩৪৯ টাকা | ২৮ দিন |
| ৩৫৯ টাকা | 2.5GB/day, UL Calling, 100 SMS/day | ৪০৯ টাকা | ২৮ দিন |
| ৩৯৯ টাকা | 3GB/day, UL Calling, 100 SMS/day | ৪৪৯ টাকা | ২৮ দিন |
| ৪৭৯ টাকা | 1.5GB/day, UL Calling, 100 SMS/day | ৫৭৯ টাকা | ৫৬ দিন |
| ৫৪৯ টাকা | 2GB/day, UL Calling, 100 SMS/day | ৬৪৯ টাকা | ৫৬ দিন |
| ৪৫৫ টাকা | 6 GB | ৫০৯ টাকা | ৮৪ দিন |
| ৭১৯ টাকা | 1.5GB/day, UL Calling, 100 SMS/day | ৮৫৯ টাকা | ৮৪ দিন |
| ৮৩৯ টাকা | 2GB/day, UL Calling, 100 SMS/day | ৯৭৯ টাকা | ৮৪ দিন |
| ২৯৯৯ টাকা | 2GB/day, UL Calling, 100 SMS/day | ৩৫৯৯ টাকা | ৩৬৫ দিন |
এছাড়া Data Add প্ল্যানের ক্ষেত্রেও দাম বেড়েছে। যেমন:- একই সুবিধার সাথে ১৯ টাকা প্ল্যান ২২ টাকা, ২৯ টাকার প্ল্যান ৩৩ টাকায় এবং ৬৫ টাকার বদলে ৭৭ টাকায় 4GB ডেটা পাওয়া যাবে। এছাড়া পোস্ট পেইড প্ল্যানের ক্ষেত্রে ৩৯৯ টাকার প্ল্যান ৪৪৯, ৪৯৯ টাকার প্ল্যান ৫৪৯ টাকায়, ৫৯৯ টাকার প্ল্যান ৬৯৯ টাকায় এবং ৯৯৯ টাকার প্ল্যানের জন্য ১,১৯৯ টাকা খরচ করতে হবে।

- Vi- এর নতুন রিচার্জ প্ল্যানগুলি হল-
| আগের প্ল্যান | সুবিধা | নতুন প্ল্যান | সময় |
| ১৭৯ টাকা | 2GB data, UL Calling, 300 sms | ১৯৯ টাকা | ২৮ দিন |
| ২৬৯ টাকা | 1GB/Day, UL Calling, 100 sms/day | ২৯৯ টাকা | ২৮ দিন |
| ২৯৯ টাকা | 1.5GB, UL Calling সহ একই সুবিধা | ৩৪৯ টাকা | ২৮ দিন |
| ৩১৯ টাকা | 2GB/Day, UL Calling সহ একই সুবিধা | ৩৭৯ টাকা | ৩০ দিন |
| ৪৭৯ টাকা | 1.5 GB/Day, UL Calling সহ একই সুবিধা | ৫৭৯ টাকা | ৫৬ দিন |
| ৫৩৯ টাকা | 2GB/Day,UL Calling সহ একই সুবিধা | ৬৪৯ টাকা | ৫৬ দিন |
| ৪৫৯ টাকা | 6GB, UL Calling, 300 sms | ৫০৯ টাকা | ৮৪ দিন |
| ৭১৯ টাকা | 1.5GB/day,UL Calling সহ একই সুবিধা | ৮৫৯ টাকা | ৮৪ দিন |
| ৮৩৯ টাকা | 2GB/day, UL Calling সহ একই সুবিধা | ৯৭৯ টাকা | ৮৪ দিন |
| ২৮৯৯ টাকা | 1.5GB/day,UL Calling সহ একই সুবিধা | ৩৪৯৯ টাকা | ৩৬৫ দিন |
Data Add on প্ল্যানের ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে। নতুন প্ল্যানে ১৯ টাকার বদলে ১ দিনের জন্য 1GB ডেটা ২২ টাকা এবং ৩৯ টাকার বদলে ৩ দিনের জন্য 6GB ডেটা ৪৮ টাকা খরচ করতে হবে।
Article By – সুনন্দা সেন





