দীর্ঘ কয়েকমাস পরে ফের হারানো সম্মান ফিরে পেলেন টেসলা ও X (আগের যার নাম ছিল টুইটার)- এর মালিক। এক রাতের মধ্যে বিপুল সম্পত্তি লাভ করে অ্যামাজনের প্রাক্তন CEO জেফ বেজোসকে পেছনে ফেলে আবার বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তালিকার সর্বোচ্চ সিংহাসন দখল করলেন Elon Musk। মূলত শেয়ার বাজারে বিপুল লাভের কারণেই টেসলার কর্তার এহেন প্রত্যাবর্তন।

চলতি সপ্তাহের প্রথম দিনে মার্কিন শেয়ার বাজারের উর্ধ্বমুখিতা নতুন উচ্চতায় পৌঁছেছে। যার দরুন বেশকিছু স্টকের বৃদ্ধি তালিকায় রয়েছে টেসলা। একদিনে মাস্কের গাড়ি প্রস্তুতকারি কোম্পানির শেয়ারের দাম ৫.৩০% বৃদ্ধি পেয়ে লেনদেন বন্ধ করেছে। যার জন্য হু হু করে বৃদ্ধি পেয়েছে ইলন মাস্কের সম্পত্তি। বর্তমানে মাস্কের সম্পত্তির পরিমান ২১০ বিলিয়ন ডলার। যা ভারতীয় বিজনেস টাইকন গৌতম আদানির মোট সম্পত্তির প্রায় দ্বিগুণ পরিমাণ।
সরকারি প্রকল্পের কোর্স
| তালিকায় স্থান | সম্পত্তির পরিমান | বিলিয়নারের নাম |
| প্রথম | ২১০ বিলিয়ন ডলার | ইলন মাস্ক |
| দ্বিতীয় | ২০৭ বিলিয়ন ডলার | জেফ বেজোস |
| তৃতীয় | ২০০ বিলিয়ন ডলার | বার্নাড আর্নল্ট |
| চতুর্থ | ১৮০ বিলিয়ন ডলার | মার্ক জুকারবার্গ |
| পঞ্চম | ১৫৮ বিলিয়ন ডলার | ল্যারি পেজ |
| ষষ্ঠ | ১৫৭ বিলিয়ন ডলার | বিল গেটস |
| সপ্তম | ১৫৪ বিলিয়ন ডলার | স্টিভ বলমার |
| অষ্টম | ১৫৩ বিলিয়ন ডলার | ল্যারি এলিসন |
| নবম | ১৪৮ বিলিয়ন ডলার | সের্গেই ব্রিন |
| দশম | ১২৫ বিলিয়ন ডলার | ওয়ারেন বাফেট |
ব্লুমবার্গ বিলিয়নার্স ইনডেক্স অনুযায়ী, চলতি বছরের প্রকাশিত শেষ পাঁচ মাসে ধনী ব্যক্তির তালিকায় অনেক বদল দেখতে পাওয়া গেছে। তালিকায় সেরা দশে স্থান পাননি ভারতীয় দুই ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানি ও গৌতম আদানি। দেখা যাচ্ছে এই দুই ভারতীয় ধনকুবের রয়েছেন ১৩ তম এবং ১৪ তম স্থানে। বর্তমানে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমান ১১৩ বিলিয়ন ডলার এবং গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ ১০৭ বিলিয়ন ডলার।

Article By – সুনন্দা সেন



