buzywithinfoBuzy With Info
Everything About Business
IRfig

আর চিন্তা নেই প্রবীণদের! টিকিটে পাবেন ব্যাপক ছাড়, নয়া উদ্যোগ ভারতীয় রেলের

ভারতীয় রেলের তরফে নেওয়া হল দুর্দান্ত পদক্ষেপ! রেলের টিকিটে ছাড় পেতে পারেন প্রবীণ নাগরিকরা। দেশের লাইফলাইন হিসেবে পরিচিত ভারতীয় রেল। দেশ জুড়ে নানান প্রান্তে প্রচুর সংখ্যক ট্রেন চালানো হয় Indian Railways-র পক্ষ থেকে। মানুষের যাত্রা সুখকর করতে রেলওয়ের পক্ষ থেকে অনেক নিয়ম করা হয়েছে। অনেক ধরনের সুযোগ-সুবিধাও দেওয়া হয়েছে।

6

করোনা মহামারী আসার আগে ট্রেনে ভ্রমণের সময় ভাড়ায় ছাড় পেতেন প্রবীণ নাগরিকরা। লকডাউনের পর প্রবীণ নাগরিকদের দেওয়া এই ছাড় দেওয়া বন্ধ হয়ে যায়। তারপর থেকে রেলওয়ের ভাড়ায় পুনরায় ছাড় দেওয়া শুরু করার জন্য অনুরোধ করেছেন প্রবীণ নাগরিকরা। এই পরিস্থিতিতে আশা করা যায় যে, Indian Railways শীঘ্রই এই ছাড়ের ব্যবস্থা চালু করতে পারে। রেল মন্ত্রক এই আপিল বিবেচনা করলে, প্রবীণ নাগরিকরা আবারও ছাড় পেতে পারেন।

সরকারি প্রকল্পের কোর্স

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, করোনা ভাইরাস মহামারীর আগে ট্রেন ভাড়ায় ছাড় পেতেন প্রবীণ নাগরিকরা। সেই সময় মহিলা প্রবীণ নাগরিকদের জন্য 50 শতাংশ এবং পুরুষ প্রবীণ নাগরিকদের 40 শতাংশ ছাড় দেওয়া হত। এই ছাড় বন্ধ হওয়ার পর বর্তমানে সাধারণ মানুষের মতো পুরো ভাড়া দিতে হচ্ছে প্রবীণ নাগরিকদেরও। এবার এই নিয়ে চিন্তা ভাবনা শুরু করতে চলেছে রেল। 

Indian railways

 স্লিপার ক্লাসে যাত্রার ক্ষেত্রেই প্রবীণ নাগরিকদের জন্য বেশ কিছু শিথিলতা আনতে চলেছে Indian Railways। ধনী শ্রেণীর মানুষরা এই স্লিপার ক্লাসে সাধারণত ভ্রমণ করেন না। এমন পরিস্থিতিতে অভাবীদের কথা মাথায় রেখে স্লিপার ক্লাসে এই শিথিলতা দেওয়ার কথা চিন্তাভাবনা করছে রেল। তবে এখনও পর্যন্ত ভারতীয় রেল ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading