Article By – সুনন্দা সেন

৪ আগস্ট, ২০২৩-এ BBC ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়ার তিন পরিচালক এবং এর ফাইন্যান্স হেডের উপর FEMA-এর একাধিক নিয়ম লঙ্ঘনের জন্য নোটিশ জারি করার পর ED এই পদক্ষেপ নিয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে BBC-এর দিল্লির অফিসে আয়কর বিভাগ একটি সার্ভে চালানোর কয়েক মাস পর তদন্ত শুরু হয়। PTI-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের সেপ্টেম্বরে BBC ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়ালে ১০০% FDI কোম্পানি হিসেবে শ্রেনীবদ্ধ করা হয়। যেখানে ভারতে সরকারের অনুমোদনের মাধ্যমে ডিজিটাল মিডিয়ার সত্তা বা এন্টিটির জন্য ২৬% FDI বাধ্যতামূলক ছিল। অর্থাৎ কোম্পানিটি সম্পূর্ণ বিদেশী মালিকানা নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা FEMA (বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন)-এর অধীনে মামলা শুরু হওয়ার দুই বছরের পর এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি (ED) ২১ ফেব্রুয়ারি, ২০২৫ সম্প্রচারকারী প্রতিষ্ঠানটিকে ৩.৪৪ কোটি টাকা জরিমানা করেছে। ইডি তাদের তিন পরিচালকদের প্রত্যেকের উপর ১.১৪ কোটি টাকা জরিমানা আরোপ করেছে। জবাবে BBC-এর একজন মুখপাত্র জানিয়েছে যে BBC ওয়ার্ল্ড সার্ভিস (WS) ইন্ডিয়ার পরিচালকরা এখনও রায়ের আদেশ পাননি। তিনি আরও বলেন, যেকোনো আদেশ পেলে সংস্থা সাবধানতার সাথে তা পর্যালোচনা করবে এবং যথাযথ ভাবে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করবে।
১৫ অক্টোবর, ২০২১ থেকে শুরু হওয়া মামলার জন্য মোট ৩,৪৪,৪৮,৮৫০ টাকা জরিমানার সাথে প্রতিদিনের জন্য অতিরিক্ত ৫,০০০ টাকার জরিমানা অন্তর্ভুক্ত রয়েছে। অভিযোগে নিয়ম লঙ্ঘনের সময় কোম্পানির কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা তিন পরিচালক জাইলস অ্যান্টনি হান্ট, ইন্দু শেখর সিনহা এবং পল মাইকেল গিবসের উপর ১,১৪,৮২,৯৫০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) বলেছে যে বিভিন্ন BBC এন্টিটির রিপোর্ট করা আয় এবং মুনাফা ভারতে তাদের কার্যক্রম স্কেলের সাথে সঙ্গতিপূর্ণ (Commensurate) নয়।




