buzywithinfoBuzy With Info
Everything About Business
Egypt

মিশরে রফতানি এখন আরও সহজ! কী কী বিশেষ সুবিধা পাচ্ছে ভারত?

এখন থেকে মিশরে খাদ্যপণ্য রফতানি করা হবে আরও সহজ। এবার দুগ্ধ, মাংস এবং হাঁস-মুরগি -সহ অন্যান্য খাদ্য পণ্য সহজেই ভারত থেকে মিশরে(Egypt) রফতানি করা যাবে। ভারত থেকে রফতানি করা মাংস এবং পোল্ট্রি জাতীয় পণ্যগুলি মিশর(Egypt) সরকার নির্ধারিত হালাল স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল মিশর সরকার।

8 2

সম্প্রতি ভারতে আনুষ্ঠানিকভাবে একটি অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে মিশর। ভারতে হালাল সার্টিফিকেশনের জন্যই খোলা হবে অফিস। মাংস ও পোল্ট্রি পণ্যের সার্টিফিকেশন করে এই সংস্থাটি সারা ভারতে তার পরিষেবা প্রদান করবে। পরে ডেয়ারি ও ফার্মাও এতে যোগ করা যেতে পারে। এমনই ঘোষণা করলেন ভারতে কর্মরত মিশরের রাষ্ট্রদূত ওয়ায়েল মোহাম্মদ আওয়াদ হামেদ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভলপমেন্ট অথরিটির কর্মকর্তারা(APEDA)। এটি নিঃসন্দেহে ভারতের মাংস রফতানিকারকদের কাছে মিশরে মাংস রফতানির পরিমাণ বৃদ্ধির একটি সুবর্ণ সুযোগ। বর্তমানে মিশরে(Egypt) সবচেয়ে বড় মাংস রফতানিকারক দেশ ভারত।

মিশরীয়(Egypt) রাষ্ট্রদূত জানান, বর্তমানে মিশরে 75 থেকে 80 শতাংশ ভারতীয় মাংস রফতানি করা হয়। তবে মনে করা হচ্ছে, ভারত তার মাংসের ব্যবসা 85 শতাংশ, 90 শতাংশ এবং 100 শতাংশ বৃদ্ধি করতে মিশরীয় সরকারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবে। মিশরের জনসংখ্যার 99 শতাংশ মানুষ আমিষভোজী।

2

2020 সালের আগে মিশরে হালাল সার্টিফিকেশন বাধ্যতামূলক ছিল না। তখন আস্থার ভিত্তিতে মাংস কেনা হত। কিন্তু কিছু অনিয়মের কারণে 2020 সালে তা বাস্তবায়ন করা হয়। তবে ভারতে হালাল শংসাপত্রের জন্য কোনও ফি নেওয়া হবে না। শুধুমাত্র মিশরীয়(Egypt) সরকার ঘোষিত মূল্য তালিকা প্রযোজ্য হবে বলে জানিয়েছেন ভারতে মিশরের(Egypt) হালাল সার্টিফিকেশন এজেন্সি হালাল মার্কেট ইন্ডিয়ার সিইও ডঃ ঘাসার আলসাইদ।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading