Article By – সুনন্দা সেন

ভারতের LPG উৎপাদন সম্প্রতি ৫০% বৃদ্ধি পেলেও দেশ এখনও বিদেশ থেকে LPG আমদানি করতে বাধ্য। সরকারি ও শিল্প সূত্রে জানা গেছে, মাসে প্রায় ২৯টি LPG ট্যাংকার এখনো ভারতের চাহিদা মেটাতে বিদেশ থেকে আসছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের মোট চাহিদা প্রায় ২.৫ কোটি টন, যা দেশীয় উৎপাদনের চেয়ে অনেক বেশি। বিশেষ করে শীতকালে এবং ঘরোয়া রান্না পদ্ধতি গ্যাস ভিত্তিক হওয়ায় চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আর ঠিক এমন সময় আমদানি অপরিহার্য হয়ে ওঠে।
LPG আমদানির প্রধান উৎস হলো মধ্যপ্রাচ্যের দেশগুলি অর্থাৎ সৌদি আরব, ইরান, UAE (সংযুক্ত আরব আমিরাত)। তাই আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা সরাসরি ভারতীয় গ্রাহকদের জন্য প্রভাব ফেলে। সম্প্রতি ক্রড অয়েলের দামের চাপে LPG-র রিটেইল প্রাইসেও বৃদ্ধি লক্ষ্য করা গেছে। সরকার আশা করছে, নতুন LPG কারখানা এবং উৎপাদন বাড়ানোর প্রকল্প নিয়ে ভবিষ্যতে আমদানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে। তবে বিশ্লেষকরা আন্তর্জাতিক বাজার ও পরিবহন খরচের ওঠানামার মতো মূল চ্যালেঞ্জ এখন থেকে যাওয়ায় সতর্ক করেছেন।
শিল্প বিশেষজ্ঞরা আরও উল্লেখ করেছে, দেশীয় উৎপাদন বৃদ্ধির সত্ত্বেও লজিস্টিক ব্যবস্থা এবং স্টক ব্যবস্থাপনায় কৌশলগত পরিকল্পনা অপরিহার্য। যে উদ্দেশ্যে সরকার ইতিমধ্যেইই বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, যাতে সঠিক সময়ে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যায়। শেষ পর্যন্ত, যদিও উৎপাদন বাড়ানো হয়েছে, ভারতের গ্রাহকরা এখনও আন্তর্জাতিক বাজারের ওঠাপড়ার প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত নন। তাই, বাড়তি উৎপাদন সত্ত্বেও বাজার পর্যবেক্ষণ, আমদানির সমন্বয় এবং দাম নিয়ন্ত্রণ সরকারের কাছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।




