Article By – সুনন্দা সেন

ভারতের কেন্দ্রীয় সরকার ১জুন, ২০২৬ থেকে ৩০ অক্টোবর, ২০২৬ পর্যন্ত তুলা (Cotton) আমদানির ওপর থাকা ১১% শুল্ক সাময়িকভাবে প্রত্যাহারের ঘোষণা সামনে আসতেই বদলালো বাজারের রুপ বদলালো। ভারতীয় টেক্সটাইল শেয়ারগুলি আজ সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে জোরালো র্যালি। এছাড়া সরকারের এই শুল্ক তুলাে দেওয়ার সীদ্ধান্তে কাঁচামালের খরচ কমবে এবং তুলার সরবরাহ বাড়বে বলে বাজারের ধারণা।
আজকের ট্রেডিংয়ে ইন্ড কাউন্ট ইন্ডাস্ট্রিজ, গোকালিদাস এক্সপোর্টস, KPR মিল, বর্ধামন টেক্সটাইলস ট্রাইডেন্ট এবং অন্যান্য টেক্সটাইল কোম্পানির শেয়ার লাফিয়ে ৮% থেকে ১১% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কিছু স্টকে সময়ের সাথে আরও শক্তিশালী কেনাকাটাও পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই শুল্ক মওকুফের ফলে টেক্সটাইল ও গার্মেন্টস রপ্তানিকারক সংস্থাগুলি আন্তর্জাতিক বাজার থেকে তুলা তুলনামূলক কম খরচে সংগ্রহ করতে পারবে। আর উৎপাদন খরচ কমে মার্জিন বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) খাতে এর প্রভাব বেশি পড়তে পারে।
আরও জানা যাচ্ছে যে সরকারের লক্ষ্য হলো দেশীয় টেক্সটাইল শিল্পকে পর্যাপ্ত কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করা। শিল্পমহল এই পদক্ষেপকে রপ্তানি বৃদ্ধির জন্য ইতিবাচক হিসেবে দেখছে। তবে কিছু বিশেষজ্ঞের মতে, দুর্বল রুপির কারণে আমদানির খরচ পুরোপুরি কমবে না এবং আমদানির পরিমাণও সীমিত থাকতে পারে। তবুও বাজার আপাতত এই সিদ্ধান্তকে টেক্সটাইল খাতের জন্য বড় ইতিবাচক সংকেত হিসেবে দেখছে।




