Article By – সুনন্দা সেন

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা NAAI ১৫ আগস্ট, ২০২৫ থেকে FASTag বার্ষিক পাস (Annual Pass) চালু করবে। এই ব্যবস্থায় প্রথমেই অফার করা হচ্ছে এক বছরের বা বার্ষিক ২০০টি পর্যন্ত ট্রিপের জন্য ৩,০০০ টাকার এককালীন অর্থ প্রদানের সুবিধা। আর এই পরিষেবার সুবিধা পাবেন প্রাইভেট ভেহিক্যাল, জিপ এবং ভ্যানের মালিকরা। নতুন নিয়মের লক্ষ্য হলো টোল পেমেন্ট ব্যবস্থা সহজ করা, যানজট কমানো বা ট্রাফিক কমানো এবং সারা দেশের টোল বুথের ঝামেলা কমানো। তাই প্লাজায় যত টোলই নেওয়া হোক না কেনো, পাসটি এক বছরের জন্য অথবা বলা চলে গাড়িটি ২০০টি টোলবুথ অতিক্রম না করা পর্যন্ত FASTag পাসটি বৈধ থাকবে।
অবশ্য পাসের সুবিধা গ্রহণের আগে কিছু জিনিসের বিষয় আলোকপাত করা আবশ্যক এবং তার বিষয় সাধারণ জণগনের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই বিষয়গুলি হল:
- শুধুমাত্র সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় (MORTH) এবং ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ বা NHAI দ্বারা পরিচালিত জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়েগুলি FASTag বার্ষিক পাসের জন্য যোগ্য।
- NHAI- এর অফিসিয়াল ওয়েবসাইট বা রাজমার্গ যাত্রা মোবাইল অ্যাপ ডাউনলোড করে আপনার মোবাইল নম্বর দ্বারা লগইন করুন। তারপর নিজের গাড়ি রেজিস্ট্রেশন এবং বিদ্যমান FASTag ID লিখুন। তারপর অনলাইনে ৩,০০০ টাকা ফি প্রদান করার ২ ঘন্টা পর পাসটি অ্যাক্টিভ হবে।
- শুধুমাত্র নন-কমার্শিয়াল প্রাইভেট ভেহিক্যাল এই সুবিধাটি ব্যবহার করার অনুমতি পাবে। বিশেষ করে যাদের রেজিস্ট্রেশন এবং কার্যকর FASTag আগে তারা পাবেন। অর্থাৎ পাসটি কমার্শিয়াল যানবাহন, বাস, ট্যাক্সি ও ট্রামের জন্য প্রযোজ্য নয়।
- যদি আপনার বিদ্যমান FASTag লিঙ্ক থাকে সেক্ষেত্রে নতুন FASTag-এর প্রয়োজন নেই। পুরোনটার সাথে লিঙ্ক করার সাথে আপনি পাসটি পেতে পারেন। অবশ্য ব্ল্যাকলিস্টেডরা এই সুবিধা পাবেন না।
- রাজ্যের হাইওয়ে বা পৌরসভা টোল রোডে FASTag পাস কাজ করবে না। সেক্ষেত্রে আগের মতো টোল-ফি দিতে হবে।
- ২০০টি ক্রসিং সম্পন্ন হলে অথবা এক বছরের মেয়াদ শেষ হলে এটি পে-পার-ইউস (Pay-Per-Use) FASTag-এ ফিরে যাবে।




