buzywithinfoBuzy With Info
Everything About Business
NSDL

FII অক্টোবর মাসে সেকেন্ডারি মার্কেটে প্রায় ১০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছে! ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের তথ্য কী জানাচ্ছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা FIIs (Foreign Institutional Investors) প্রাথমিক বাজারে বিনিয়োগ অব্যাহ রাখলেও, সেকেন্ডারি মার্কেটের অবস্থান ভিন্ন। জানা যাচ্ছে যে FIIs অক্টোবর, ২০২৪-এর এই পর্যন্ত সেকেন্ডারি মার্কেটে প্রায় ১০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছে। অবশ্য প্রাথমিক বাজারের ক্ষেত্রে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নেট ক্রেতা হিসাবে নিজেদের তুলে ধরেছে। হিসাব অনুযায়ী তারা চলতি বছরে অক্টোবর মাসের এই পর্যন্ত প্রাথমিক বাজারে ৬৪৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। যার অন্যতম মাধ্যম হল IPO বা প্রাথমিক পাবলিক অফার। 

6 2

ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড বা NSDL থেকে পাওয়া তথ্য অনুযায়ী, FIIs পরপর ১২টি সেশনে ভারতের সেকেন্ডারি মার্কেটে নেট বিক্রেতা ছিল। তারা ১৭ অক্টোবর, ২০২৪-এর মধ্যে প্রায় ৯.৯ বিলিয়ন ডলার অফলোড করেছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE থেকে অস্থায়ী ডেটা আরও নির্দেশ করে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা চলতি মাসে বিপুল পরিমাণে শেয়ার বিক্রি করেছে। ১৮ অক্টোবর পর্যন্ত তারা ৫,৪৮৫ কোটি টাকা মূল্যের শেয়ার বিক্রি করেছে। এছাড়া NSDL-এর তথ্য থেকে আরও জানা যাচ্ছে যে, FIIs-এর অফলোডের পরিমাণ ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত থাকা ৮.৩ বিলিয়ন ডলার থেকে অনেকটাই বেশী। 

ভারতের শেয়ার বাজারে চলতি বছরের ২৬৭ কোটি টাকার পাঁচটি SME IPO চালু করা হয়েছিল। NSLD-এর দ্বারা প্রকাশিত তথ্য বলছে। ইতিমধ্যে, পারুদা কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড সহ প্রধান IPO-গুলির কারণে ভারতের প্রাথমিক বাজারে উল্লেখযোগ্য কার্যকলাপ দেখা গেছে। যার সম্মিলিত মূল্য ২৮,০০০ কোটি টাকার বেশি। ভারতের প্রাথমিক বাজারের IPO সেগমেন্ট FIIs-এর বিনিয়োগ বেড়েছে। তবে চলুন দেরি না করে সারা বছর বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভারতের প্রাথমিক এবং সেকেন্ডারি মার্কেটের বিনিয়োগ সম্পর্কে জেনে নেওয়া যাক। 

নীচের ছকে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজটরি লিমিটেড বা NSDL-এর দ্বারা প্রকাশিত চলতি বছরের অক্টোবরের এই পর্যন্ত FIIs-এর বিনিয়োগের পরিমাণ তুলে ধরা হলো। –

মাসপ্রাথমিক বাজারসেকেন্ডারি মার্কেটমোট বিনিয়োগ
জানুয়ারি ৩৭৬ মিলিয়ন ডলার– ৩৪৭২ মিলিয়ন ডলার– ৩০৯৬ মিলিয়ন ডলার
ফেব্রুয়ারি৫৭১ মিলিয়ন ডলার– ৩৮৫ মিলিয়ন ডলার১৮৬ মিলিয়ন ডলার
মার্চ৭১৮ মিলিয়ন ডলার৩৫২২ মিলিয়ন ডলার৪২৪০ মিলিয়ন ডলার
এপ্রিল১৭৫৯ মিলিয়ন ডলার– ২৭৯৫ মিলিয়ন ডলার– ১০৩৬ মিলিয়ন ডলার
মে৬০৩ মিলিয়ন ডলার– ৩৬৬৬ মিলিয়ন ডলার– ৩০৬৩ মিলিয়ন ডলার
জুন২৬৬ মিলিয়ন ডলার২৯২০ মিলিয়ন ডলার৩১৮৬ মিলিয়ন ডলার
জুলাই৭৫৪ মিলিয়ন ডলার৩১২০ মিলিয়ন ডলার৩৮৭৪ মিলিয়ন ডলার
আগস্ট১৫৩৪ মিলিয়ন ডলার– ৬৬২ মিলিয়ন ডলার৮৭৩ মিলিয়ন ডলার
সেপ্টেম্বর১৩৩৩ মিলিয়ন ডলার৫৫৫৭ মিলিয়ন ডলার৬৮৯০ মিলিয়ন ডলার
অক্টোবরের এই পর্যন্ত৬৪২ মিলিয়ন ডলার– ৯৮৯৬ মিলিয়ন ডলার– ৯২৫৫ মিলিয়ন ডলার

উপরের তালিকায় (-) ব্যবহার করা হয়েছে বিনিয়োগ তুলে নেওয়া বা শেয়ার বিক্রি বা অফলোড বোঝানোর জন্য। জানা যাচ্ছে FIIs বছরের এই পর্যন্ত প্রাথমিক বাজারে মোট ৮৫৫৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। আর সেকেন্ডারি মার্কেট থেকে ৫৭৫৬ মিলিয়ন ডলার অফলোড করেছে।ভারতীয় শেয়ার বাজারে তাদের মোট বিনিয়োগের পরিমাণ ২৭৯৯ মিলিয়ন ডলার।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading