buzywithinfoBuzy With Info
Everything About Business
FTA

ভারতের FTA কূটনীতিতে বড় পদক্ষেপ! বিশ্ববাজারে অস্তিত্ব বাড়াতে ৮-৯ টি নতুন দেশ ও বাণিজ্যিক গোষ্ঠীর সঙ্গে আলোচনায় গোয়াল

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল জানিয়েছেন, ভারত আরও ৮-৯টি দেশ বা বৈদেশিক বাণিজ্যিক গোষ্ঠীর সঙ্গে FTA (Free Trade Agreement) নিয়ে আলোচনা করছে। এই নতুন চুক্তিগুলি কার্যকর হলে প্রায় ১৫ ট্রিলিয়ন ডলারের অতিরিক্ত অর্থনীতিতে ভারতীয় পণ্যের অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকার (preferential market access) তৈরি হতে পারে। পাশাপাশি গোয়ালের বক্তব্য অনুযায়ী, গত চার বছরে ভারত ৯টি FTA করেছে, যার আওতায় প্রায় ৬০ ট্রিলিয়ন ডলারের সম্মিলিত GDP-র ৩৮টি উন্নত দেশ রয়েছে। 

July 18 New in article ads By Sir 1

জাপান, দক্ষিণ কোরিয়া ও ASEAN বা দক্ষিণ-পূর্ব এশীয় দেশসমূহের সংগঠন (Association of Southeast Asian Nations)-এর মতো পুরনো বাণিজ্য চুক্তি মিলিয়ে ভারত ইতিমধ্যেই প্রায় ৭০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকার খুলেছে। সাথে নতুন ৮-৯টি আলোচনা সফল হলে এই পরিসর আরও বাড়বে। সবচেয়ে বড় লক্ষ্য হল, ভারতের FTA নেটওয়ার্ক শেষ পর্যন্ত বিশ্ব বাণিজ্যের প্রায় ৭৫%- কে কভার করবে। 

গোয়ালের মতে, এর ফলে ভারত শুধু রপ্তানি বাড়ানোর সুযোগই পাবে না, বরং গ্লোবাল ভ্যালু চেইনে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। যার অর্থ ভারতীয় শিল্পের জন্য বড় বাজারে প্রবেশের সুযোগ বাড়বে। বিশেষ করে উৎপাদন, ডেটা সেন্টার, AI (artificial intelligence) এবং অন্যান্য উচ্চমূল্যের শিল্পে বিদেশি বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনাও বাড়তে পারে। জাপানে ২০০-র বেশি ব্যবসায়ী প্রতিনিধিকে নিয়ে গোয়ালের বর্তমান সফরের মূল লক্ষ্যগুলির মধ্যেও বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করা রয়েছে।

তবে বিশেষজ্ঞদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল বৈদেশিক বাণিজ্যিক গোষ্ঠীর সই করাই শেষ কথা নয়। ভারতীয় সংস্থাগুলি কতটা প্রতিযোগিতামূলক দামে পণ্য দিতে পারছে, আন্তর্জাতিক গুণমানের মানদণ্ড (quality standards) পূরণ করতে পারছে এবং নতুন বাজারে চুক্তির সুবিধা বাস্তবে ব্যবহার করতে পারছে কিনা বা এমন কিছু বিষয়ের উপরই এই কৌশলের সাফল্য নির্ভর করবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading