Article By – সুনন্দা সেন

২০২৫ সালের নভেম্বর মাস শুরু হওয়ার সাথে সাথে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। যা আপনার ডেইলি আর্থিক সংস্থার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। আধার আপডেট চার্জ এবং ব্যাংক নমিনেশনের পরিবর্তন থেকে শুরু করে নতুন GST স্ল্যাব এবং কার্ড ফি ১ নভেম্বর থেকে পরিবর্তিত হতে চলেছে। আর এটি আপনার পকেটে কীভাবে প্রভাব ফেলতে পারে তার একটি ছোট নমুনা উল্লেখ করা হলো:
- ভারতের ইউনিক আইডেনন্টিফিকেশন অর্থরিটি অফ ইন্ডিয়া বা UIDAI শিশুদের আধার কার্ডের বায়োমেট্রিক আপডেটের জন্য ১২৫ টাকা ফি মওকুফ করেছে। আর এটি এক বছরের জন্য ফ্রি থাকবে। প্রাপ্ত বয়স্কদের জন্য নাম, জন্ম তারিখ, ঠিকানা বা মোবাইল নম্বরের মতো বিবরণ আপডেট করার খরচ ৭৫ টাকা এবং বায়োমেট্রিক আপডেটের খরচ হবে ১২৫ টাকা।
- ১ নভেম্বর থেকে সরকার নির্দিষ্ট কিছু জিনিসের জন্য একটি বিশেষ হার সহ নতুন দুই-স্ল্যাবের GST ব্যবস্থা চালু করবে। যার লক্ষ্য দেশের পরোক্ষকর (Indirect tax) কাঠামো সহজ করা।
- সেন্ট্রাল গভর্মেন্ট এমপ্লয়ীদের মধ্যে যারা NPS থেকে UPS-এ পেনশন ব্যবস্থা স্থানান্তর করতে চান। তাদের কাছে প্রক্রিয়াটি সম্পন্ন কররা জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় আছে।
- সেন্ট্রাল গভর্মেন্ট এমপ্লয়ীদের মধ্যে যারা তাদের পেনশন স্কিম NPS থেকে UPS-এ স্থানান্তর করতে চান, তাদের পক্রিয়ায় সম্পন্ন করার জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে।
- সমস্ত অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের নভেম্বরের শেষের মধ্যে তাদের অ্যানুয়াল লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। এটি তাদের ব্যাংক শাখায় অথবা জীবন প্রমাণ পোর্টালের মাধ্যমে অনলাইনে করা যেতে পারে।
- ১ নভেম্বর থেকে, এসবিআই কার্ড ব্যবহারকারীদের MobiKwik এবং CRED-এর মতো তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে এডুকেশন রিলেটেড অর্থপ্রদানের উপর ১% ফি দিতে হবে।
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) শীঘ্রই ভারত জুড়ে লকার রেন্টের চার্জ সংশোধন করবে। নতুন হার লকারের আকার এবং বিভাগের উপর নির্ভর করবে। রিপোর্ট অনুসারে, আপডেট করা চার্জগুলি নভেম্বরে ঘোষণা করা হবে এবং বিজ্ঞপ্তির ৩০ দিন পরে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।




