buzywithinfoBuzy With Info
Everything About Business
Adani Power

৪১৯৩ কোটি টাকার বড় চুক্তি! জয়প্রকাশ পাওয়ার ও চার্ক প্ল্যান্ট কিনছে গৌতম আদানির গ্রুপ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের বৈদ্যুতিক খাতে আরও বড় পদক্ষেপ নিল আদানি পাওয়ার। সংস্থাটি ঋণগ্রস্ত জয়প্রকাশ অ্যাসোসিয়েটের বিভিন্ন বিদ্যুৎ সম্পদ (Electricity resources) অধিগ্রহণের জন্য ৪,১৯৩ কোটি টাকারও বেশি মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, আদানি পাওয়ার ২০০০ কোটি টাকারও বেশি অর্থ জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চারে এবং উত্তরপ্রদেশের সেনভদ্রে অবস্থিত চার্ক (churk) তাপবিদ্যুৎ কেন্দ্র ও সংশ্লিষ্ঠ সম্পদও অধিগ্রহণ করা হবে। 

8 3

আদানি পাওয়ার জয়প্রকাশ অ্যাসোসিয়েশনের ২৪% শেয়ার কিনবে প্রায় ২,৯৯৩.৬ কোটি টাকার মূল্যে এবং ১৮০ মেগাওয়াটের চার্ক তাপবিদ্যুৎ ও পাশাপাশি সম্পদের অধিগ্রহণের পরিমাণ ১,২০০ কোটি টাকা। আসলে এই চুক্তি আদানি গ্রুপের বৃহত্তম পুনর্গঠন পরিকল্পনার অংশ। এছাড়া NCLT (National Company Law Tribunal) সম্প্রতি জয় প্রকাশ অ্যাসোসিয়েশনের জন্য আদানি গ্রুপের ১৪,৫৩৫ কোটি টাকায় রেজোলিউশন প্ল্যান অনুমোদন করেছে। সেই পরিকল্পনার অধীনেই একের পর এক সম্পদ অধীগ্রহণ করছে আদানি গ্রুপ। 

বিশেষজ্ঞদের মতে, এই অধিগ্রহণের মাধ্যমে আদানি পাওয়ারের তাপবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চারের খনি, বিদ্যুৎ ও অন্যান্য জ্বালানি সম্পদে কৌশলগত প্রবেশাধিকারও পাবে সংস্থাটি। এদিকে একই পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে আদানি পোর্ট এন্ড স্পেশাল ইকোনমিক জোন (Adani Ports and Special Economic Zone)-ও ১,৫০০ কোটি টাকাতে কানপুর ফার্টিলাইজার (Kanpur Fertilizers)-এর নিয়ন্ত্রণ গ্রহণের চুক্তি করেছে। 

আদানি গ্রুপ উত্তর ভারতের লজিস্টিকস ও অবকাঠামো খাতে নিজেদের উপস্থিতি আরও বাড়ানোর দিকে এগোচ্ছে। বাজারেও এই ঘোষণার ইতিবাচক প্রভাব দেখা গেছে। খবর প্রকাশের পর আদানি শেয়ার ঊর্ধ্বমুখী হয়, আজকের লেনদেনের একসময় NSE- তে আদানি পাওয়ারের শেয়ার ২.১২ পয়েন্ট বেড়ে ২২২.৩৬-এ লেনদেন করেছে। সাথে  বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয় যে, এই অধিগ্রহণ ভবিষ্যতে সংস্থার আয় ও উৎপাদন ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading