buzywithinfoBuzy With Info
Everything About Business
GDP

ভারতের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি কমার ইঙ্গিত! রয়টার্সের মতে এপ্রিল-জুনে GDP প্রবৃদ্ধি ৭.১% হতে পারে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি এপ্রিল-জুন ত্রৈমাসিকে কিছুটা কমে ৭.১% হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ১৭ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সময়ে ৫৮ জন অর্থনীতিবিদকে নিয়ে করা রয়টার্সের সমীক্ষায় এই মাধ্যম অনুমান উঠে এসেছে। এর আগে জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ভারতের GDP প্রবৃদ্ধি ছিল ৭.৮%, যা প্রত্যাশার চেয়ে বেশি। আর বর্তমানে প্রবৃদ্ধির গতি কমার অন্যতম কারণ হিসেবে বেসরকারি বিনিয়োগের দুর্বলতাকে দেখা হচ্ছে। 

July 18 New in article ads By Sir 1

গত বছরের GST রেট কাট এবং আয়কর হ্রাস (income-tax reduction)-এর প্রভাব এখনও সাধারণ মানুষের ব্যয়যোগ্য আয় ও ভোক্তার চাহিদাকে সমর্থন করছে। একই সঙ্গে সরকারি ব্যয়ও অর্থনীতিকে কিছুটা শক্তি প্রদান করছে। তবে সাম্প্রতিক বেসরকারি বিনিয়োগ পুনরুদ্ধার কতটা দীর্ঘস্থায়ী হবে, তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে সতর্কতা রয়েছে। পাশাপাশি ৯০ ডলারের ওপরে ক্রড অয়েল, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা এবং চলতি বছরে ডলারের তুলনায় ৬%-এর বেশি দুর্বল হওয়া রুপি; ভারতের অর্থনীতির জন্য ঝুঁকি বাড়াচ্ছে। 

এদিকে ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেল বা ক্রড অয়েলের ৮৫%-এর বেশি আমদানি করে, যার ফলে দীর্ঘসময় তেলের দাম বেশি থাকলে হাউসহোল্ড বাজেট এবং ব্যবসায়িক ইনপুট খরচের ক্ষেত্রে চাপ তৈরি হতে পারে। তবে এই পরিস্থিতির অন্যদিক ইতিবাচক। এপ্রিল-জুন বা প্রথম ত্রৈমাসিকে ভারতের পণ্য ও পরিষেবা রপ্তানি (Good and Services Export) বার্ষিক ভিত্তিতে ১১%-এর বেশি বেড়েছে, যা GDP প্রবৃদ্ধিকে কিছুটা সহায়তা প্রদান করেছে। 

রয়টার্সের অর্থনীতিবিদরা মতে করছেন, পরবর্তী ত্রৈমাসিকগুলিতে প্রবৃদ্ধি আরও কমে ৬.৬%-৬.৫%-এ আসতে পারে এবং অর্থবছরে গড় প্রবৃদ্ধি হতে পারে প্রায় ৬.৭%, যা RBI-এর বর্তমান পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই বর্তমানে বাজারের নজর থাকবে বিনিয়োগ, অপরিশোধিত তেলের দাম, রুপির গতিবিধি এবং ভোক্তা চাহিদা (Consumer demand)-এর ওপর। কারণ এগুলিই নির্ধারণ করবে ভারতের উচ্চ প্রবৃদ্ধি কতটা টেকসই হবে। আর ৭.১% প্রবৃদ্ধি এখনও শক্তিশালী অর্থনীতি হিসেবেই দেখা হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading