buzywithinfoBuzy With Info
Everything About Business
gold silver

ফের শহরে বাড়লো সোনা ও রূপোর দাম! আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে কলকাতা সহ শীর্ষ মেট্রো শহরে আজ সোনার দাম কত?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আন্তর্জাতিক বাজারে আবারও উর্ধ্বমুখী সোনার দাম। আর এটি ঘটেছে বাজারে অনিশ্চয়তার বৃদ্ধির ফলে। সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক ঘোষণা করার পর বিনিয়োগকারীদের সম্পদ ভিত্তিক ক্ষেত্রে বিনিয়োগ করতে দেখা যাচ্ছে না। তারা সকলে নিরাপদ বিনিয়োগ বিকল্পে খোঁজে সোনার দিকে অগ্রসর হয়েছেন। আর এই বুলিয়ান চাহিদার কারণে সোনার দাম আবারও বাড়তে শুরু করেছে। সপ্তাহের শেষ ট্রেডিং ডে অর্থাৎ শুক্রবার (১১ জুলাই) সোনার দাম আন্তর্জাতিক বাজারে ১%- এর বেশি বৃদ্ধি পেয়েছে। একই দিনে রূপোর মূল্যে পৌঁছেছে ১৩ বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তরে। 

6 2

আন্তর্জাতিক বাজারে শুক্রবার স্পট গোল্ডের দাম ১% বেড়ে প্রতি আউন্স ৩,৩৫৬.৯৩ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অবশ্য এটি এখন ২৪ জুনের শেষ সর্বোচ্চ স্তর থেকে নীচে রয়েছে। অপরদিকে মার্কিন গোল্ড ফিউচারের মূল্য ১.৪% বেড়ে প্রতি আউন্স ৩,৩৭১.২০ ডলার হয়েছে। গতকাল মাল্টি কমোডিটি বন্ধ হওয়ার সময় আগস্টের গোল্ড ফিউচারের দাম ১.২১% বেড়ে প্রতি দশ গ্রাম ৯৭,৮৫৯ টাকা হয়েছে। এদিকে স্পট প্ল্যাটিনামের মূল্যও ২.৪% বেড়ে প্রতি আউন্স ১,৩৯৯.১৩ মার্কিন ডলার এবং স্পট প্যালাডিয়ামের দাম ৬.৫% বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ১,২১৬.১২ মার্কিন ডলারে পৌঁছেছে। 

আজ অর্থাৎ ১২ জুলাইতেও দেশের খুচরা বাজারে দাম বেড়েছে সোনার। আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭১০ টাকা বেড়ে ৯৯,৭৯০ টাকা হয়েছে। যেখানে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৬৪০ টাকা এবং ১৮ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ৫৪০ টাকা বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৯১,৪০০ টাকা এবং ৭৪,৭৯০ টাকায় দাঁড়িয়েছে আজ দেশের মেট্রো শহরগুলিতে সোনার দাম পৌঁছেছে –

শহরের নামপ্রতি ১০ গ্রাম সোনার দাম
২৪ ক্যারেট২২ ক্যারেট
কলকাতা৯৭,৮৯০ টাকা৯৩,২০০ টাকা
দিল্লী৯৭,০৬০ টাকা৯২,৪০০ টাকা
মুম্বাই৯৬,৮১০ টাকা৯২,২০০ টাকা
চেন্নাই৯৫,৯৭০ টাকা৯১,৪০০ টাকা
ব্যাঙ্গালোর৯৯,৭৮০ টাকা৯২,৫৫০ টাকা
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading