buzywithinfoBuzy With Info
Everything About Business
Gold

নভেম্বরের পরে সোনার দাম সবচেয়ে বড় সপ্তাহিক পতনের সম্মুখীণ হওয়ার সম্ভাবনা; পতনের মূল কারণগুলি কী কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ অর্থাৎ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৫) সোনার দাম কমেছে এবং নভেম্বর, ২০২৪-এর পর থেকে এটি সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। শক্তিশালী মার্কিন ডলারের প্রেসারে সোনার দাম বেড়েছে। তবে আজ স্পট গোল্ডের দাম ০.৪% কমে প্রতি আউন্সে ২,৮৬৪.৩৩ ডলারে দাঁড়িয়েছে। মার্কিন গোল্ড ফিউচার ৭% কমে প্রতি আউন্স ২,৮৭৫ ডলারে দাঁড়িয়েছে। ভারতে ২৪ ক্যারেট সোনার দাম ৮,৬৮৪ টাকা/গ্রাম, ২২ ক্যারেট সোনার দাম ৭,৯৬০ টাকা/গ্রাম এবং ১৮ ক্যারেট সোনার দাম ৬,৫১৩/গ্রামে দাঁড়িয়েছে। টানা আট সপ্তাহের বৃদ্ধির পর চলতি সপ্তাহে সোনার দাম ২.৫% কমেছে। তবে ফেব্রুয়ারি মাসে এটি ২.২% বৃদ্ধি পেয়েছে।

10

ডলারের দাম বৃদ্ধির ফলে বিদেশী ক্রেতাদের জন্য সোনা আরও মূল্যবান হয়েছে। এই সপ্তাহে ডলার সূচক ০.৭% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বাজার কৌশলবিদ (Market Strategist) ইয়াপ জুন রং (Yeap Jun Rong) উল্লেখ করেছেন যে সোনা এখনও একটি নিরাপদ বিনিয়োগ বিকল্প। কিন্তু মুনাফা অর্জন এবং শক্তিশালী মার্কিন ডলার, দামের উপর চাপ সৃষ্টি করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকান ও কানাডিয়ান পণ্যের উপর ২৫% শুল্ক (tariffs) আরোপের ঘোষণা করেছে। যা ৪মার্চ, ২০২৫ থেকে কার্যকর হবে। যার ফলে ডলারের মূল্য বৃদ্ধি পাবে এবং মেটাল প্রাইসের উপর চাপ পড়বে।

অবশ্য ফিডাডেলফিয়া ফেডের প্রেসিডেন্ট প্যাট্রিক হার্কার সুদের হার ৪.২৫%-৪.৫০%-এর মধ্যে রাখার পক্ষে। যা সোনাকে সমর্থন করতে পারে, তবে সুদের হার কমানোর প্রত্যাশাকে হ্রাস করে। আর ইক্যুইজির কমোডিটিজ ভাইস প্রেসিডেন্ট রাহুল কালান্দ্রি (Rahul Kalantri) বলেন, ডলারের শক্তিশালী দাম এবং শুল্ক উদ্বেগের কারণে গোল্ড প্রাইস বৃদ্ধির হার ধরে রাখতে ব্যর্থ হয়েছে। আর ভারতে গোল্ড সাপোর্ট প্রতি আউন্স ৮৪,৮৫০ টাকা থেকে ৮৪,৬২০ টাকা হবে এবং রেজিসটেন্স প্রতি আউন্সে ৮৫,৪৮০ টাকা থেকে ৮৫,৬৪০ টাকা হবে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading