buzywithinfoBuzy With Info
Everything About Business
gold

সোনার দাম বৃদ্ধি পাবে; তবে আগামী বছরে রুপোর দাম বাড়বে সবচেয়ে বেশী! চোখ রাখুন বিশেষজ্ঞদের মতামতে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মূল্যবান ধাতুর জন্য রেকর্ড ব্রেকিং বছর কাটানোর পর বিশেষজ্ঞরা আশা করছেন যে সোনা তার পরবর্তী বড় উত্থানের আগে কিছুটা স্বস্তি পাবে। অন্যদিকে রুপো ২০২৬ সালে শক্তিশালী পারফর্মার হিসেবে আবির্ভুত হতে পারে। নির্মল কং কমোডিটিজের ভাইস প্রেসিডেন্ট এবং কমোডিটি রিসার্চ প্রধান কুর্নাল শাহ বিশ্বাস করেন যে সোনার দাম ইতিমধ্যেই সর্বোচ্চে পৌঁছেছে। আগামী দিনে সোনার দাম ৪,৪০০-৪,৫০০ ডলারে উন্নীত হওয়ার কথা ছিল, এমন অবস্থায় হ্রাস পেয়েছে। শাহ আশা করছেন যে সোনার দাম আরও দৃঢ় পর্যায় প্রবেশ করবে। আর আগামীতে দাম ৪,০০০ ডলারে নেমে আসার সম্ভাবনা রয়েছে। 

July 18 New in article ads By Sir

ম্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্রেটিজি বিভাগের প্রধান ওলে হ্যানসেনও একই রকম মতামতের পোষণ করেন। তিনি বলেন, দীপাবলির চাহিদা এখন চলে গেছে, স্বল্পমেয়াদী শক্তিশালী চাহিদা যা দামকে এই স্তরে নিয়ে গিয়েছিল তা আর নেই। হ্যানসেন আশা করেন যে সোনার দাম স্থিতিশীল হওয়ার আগে ২০০-৪০০ ডলার সংশোধন হবে। তবে ২০২৬ সালের জন্য দাম গঠনমূলক অবস্থানে রয়েছে বলে মনে করেন। আর যদি চাহিদা দৃঢ় থাকে তবে দাম ৫০০০ ডলারে স্তরের দিকে দাঁড়াবে। Trading.com-এর CEO পিটার ম্যাকগুয়ারও আশা করেন যে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও সোনার দাম স্থিতিশীল থাকবে। বৈশ্বিকভাবে শেয়ার বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এমন অবস্থা সোনার চাহিদা এবং দাম উপরে উঠবে।

অন্যদিকে বিশেষজ্ঞরা আরও বলছেন যে, সোনার দাম আগামীতে স্থীতিশীল হওয়ার সাথে স্বস্তি পেলেও রুপোর উজ্জলতা অব্যাহত থাকবে। হ্যানসেন উল্লেখ করেছেন যে রূপো প্রতি আউন্স ৫০ ডলারের কাছাকাছি রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে এবং ধাতুটির দাম  আরও বাড়তে পারে। “যদিও রূপা সোনার তুলনায় স্বল্পমেয়াদী সম্ভাবনায় উচ্চতর স্তরে পৌঁছতে পারে। আর এটিকে আগামী বছর সোনার চেয়েও ভালো দেখাচ্ছে। যদি সোনার দাম ৫,০০০ ডলারের দিকে চলে যায়, সেক্ষেত্রে রুপোর দাম আরও ভালো স্তরে পৌঁছাবে।” তিনি আরও বলেন, বর্তমান প্রবণতার উপর ভিত্তি করে প্রতি আউন্স রুপোর দাম ৬৫ ডলারের কাছাকাছি এক স্তরে পৌঁছতে পারে ।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading