buzywithinfoBuzy With Info
Everything About Business
Goldman Sachs

ভারতের ২০২৬ সালের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস কমালো গোল্ডম্যান সাচস; আগের পূর্বাভাস ৭% থেকে এবার উল্লেখযোগ্যভাবে কমে ৫.৯%-এ নামলো

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান সাচস (Goldman Sachs) ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস ২০২৬ সালের জন্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে ৫.৯% করেছে। এই পূর্বাভাসের ঠিক আগে পর্যন্ত ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল ৭%, যা আবার মার্চ মাসের শুরুর দিকে ৬.৫% করা হয়েছিল। তবে বর্তমানে তার থেকেও বেশি কমানো হয়েছে। যার কারণে অর্থনীতির গতিশীলতা নিয়ে উদ্বেগ বেড়ছে। গোল্ডম্যান সাচসের এই পূর্বাভাস সংশোধন অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চাপসহ আন্তর্জাতিক পেট্রোলিয়াম বাজারের অস্থিরতার সঙ্গে যুক্ত। 

6 2

গোল্ডম্যান সাচস বলছে যে এই নিম্নমুখী পূর্বাভাসের পেছনে প্রধান কারণ হলো উচ্চ তেলের দাম। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও হরমুজের সংকটে ক্রড সরবরাহে বিঘ্ন, যা ভারতের মতো নেট এনার্জি ইমপোর্টার দেশকে চাপ দিচ্ছে। ব্যাংকটি আশা করছে মার্চে ব্রেন্ট ক্রড অয়েলের গড় দাম হবে প্রায় ১০৫ ডলার প্রতি ব্যারেল এবং এপ্রিলেও ১১৫ ডলারের কাছাকাছি থাকতে পারে। এরপর বছরের শেষের দিকে ৮০ ডলার নেমে আসবে। তবে তেলের দাম, মুদ্রার মান ও আন্তর্জাতিক পরিস্থিতি ভবিষ্যতে অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। আর এই পূর্বাভাস কিছুটা কনজারভেটিভ। 
বিশ্লেষকরা মনে করছেন, মুদ্রাস্ফীতির চাপও বাড়তে পারে। গোল্ডম্যান সাচস বলছে, ভারতের মুদ্রাস্ফীতি ২০২৬ সালে প্রায় ৪.৬% পর্যায়ে উঠতে পারে। যা আগে তাদের অনুমান ছিল ৩.৯%। এর ফলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI হয়তো পলিসি রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়াতে বাধ্য হতে পারে, যাতে রুপির অবমূল্যায়ন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যায়। আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংকটি আরও জানাচ্ছে, ভারতের CAD (Current Account Deficit) ২০২৬ সালে মোট GDP-এর প্রায় ২% পর্যন্ত বাড়তে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading