buzywithinfoBuzy With Info
Everything About Business
GDP

২০২৪-২৫ সালের চতুর্থ ত্রৈমাসিকের প্রবৃদ্ধি অনুমানের তুলনায় হ্রাস পেয়েছে! চোখ রাখুন সরকারি তথ্যে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ বা শুক্রবার (৩০মে) প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, ২০২৪-২৫ সালের জানুয়ারি মার্চ প্রান্তিকে ভারতের মোট দেশজ উৎপাদন বা GDP প্রবৃদ্ধি কমে ৭.৪%-এ দাঁড়িয়েছে। পূর্ণ বছরের পরিসংখ্যানগুলি ভারতের অর্থনীতিতে মন্দার চিত্রও তুলে ধরেছে। কারণ ২০২৪-২৫ অর্থবছরের সরকারি তথ্যে দেখা গেছে যে ২০২৩-২৪ অর্থবছরের প্রবৃদ্ধির ৯.২%-এর বিপরীতে ৬.৫%-এ নেমে এসেছে। জানুয়ারি মার্চ সময়ের প্রবৃদ্ধি আগের বছরের একই একই প্রান্তিকের ৮.৪% প্রবৃদ্ধির চেয়ে কম ছিল। 

10

নীতি আয়োগের CEO B.V.R সুব্রহ্মণ্যম ঘোষণা করার কয়েকদিন পরই GDP প্রবৃদ্ধির সর্বশেষ পরিসংখ্যান প্রকাশিত হলো। যেখানে ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) তথ্য উদ্ধৃত করে সুব্রহ্মণ্যম বলেন, আজকের ভারত জাপানের চেয়েও বড়। ২০২৪ সাল পর্যন্ত ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ছিল। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং জার্মানিই ভারতের চেয়ে বড়। আর যদি আমাদের দেশ যদি পরিকল্পনা এবং চিন্তাভাবনার সাথে যুক্ত থাকে, তাহলে আড়াই-তিন বছরের মধ্যে আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে।
জাতীয় পরিসংখ্যান অফিস কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক GDP অনুমান অনুসারে, ভারতের প্রকৃত মোট দেশজ উৎপাদন (GDP) ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। যা ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর (২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় প্রান্তিক বা অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে) ৬.২% বৃদ্ধি পেয়েছে। যেখানে জুলাই-সেপ্টেম্বর ২০২৪ (দ্বিতীয় প্রান্তিকে) ৫.৬% বৃদ্ধি পেয়েছিল। ২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় প্রান্তিকে GDP ৯.৫% বৃদ্ধি পেয়েছে। এছাড়া সুব্রহ্মণ্যম আরও জোর দিয়েছিলেন যে সামগ্রিক ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ ভারতের পক্ষে অনুকূল।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading