Article By – সুনন্দা সেন

দেশের জনপ্রিয় অর্থপ্রদানকারী কোম্পানি বা বেশকিছু পেমেন্ট কোম্পানি পণ্য ও পরোষেবা ট্যাক্স ডিমান্ড নোটিশ অর্থাৎ GST ডিমান্ড নোটিশ পেয়েছে। ইনফিবিম অ্যাভিনিউসের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক বিশ্বাস প্যাটেল পেমেন্ট প্রসেসর সিসি এভিনিউ (CC Avenue) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। বিলডেক্স (Bill Desk) এবং সিসিএভিনিউ (CC Avenue) GST ডিমান্ড নোটিশ পেয়েছে।
নোটিশে উল্লেখ করা ছিলো যে, GST ব্যবস্থাপনা কার্যকর হওয়ার পর আধিকারিকরা ২০১৭-১৮ আর্থিক বছর থেকে করের দাবি করেছেন। তাও কেবল মাত্র ডেবিট, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিংয়ের মাধ্যমে করা অর্থপ্রদান নিয়ে নয়। UPI এবং RuPay card- এর মাধ্যমে লেনদেনের ক্ষেত্রেও কর অব্যাহতির কথা। আবার অন্যদিকে শিল্পের আধিকারিকরা দাবি করেছেন যে সরকার বিমুদ্রাকরণের সময় একটি বিজ্ঞপ্তি জারি করেছিল এগ্রিগেটরদের অর্থপ্রদানের ক্ষেত্রে সহয়তা প্রদান করা হবে। যেখানে ২০০০ টাকার কম লেনদেনের জন্য GST চার্জ করতে হবে না বলেছিল।
নোটিশে আরও বলা হয় যে আদপে ২০০০ টাকার লেনদেনের উপর GST আরোপ করা হয়। আর তাই ডিজিটাল পেমেন্ট কোম্পানি পণ্য ও পরোষেবা ট্যাক্স ডিমান্ড নোটিশ পেয়েছে। সম্প্রতি GST কাউন্সিলের বৈঠকের দু – দিনের আগে ২০০০ টাকার কম লেনদেনে বিশেষ করে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ১৮% – GST আরোপ করার বিষয় চিন্তা করছে।





