buzywithinfoBuzy With Info
Everything About Business
NBFC

একদিনে প্রায় ৭০,০০০ কোটি টাকা বেড়ে HDB ফিন্যান্সিয়াল সার্ভিসেস বৃহত্তম NBFC-এর তালিকায় অষ্টম স্থান দখল করেছে! HDB ফিন্যান্সিয়াল সহ পরিচিত NBFC-গুলির মার্কেট ক্যাপ কত? দেখে নিন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

শেয়ার মার্কেটে আত্মপ্রকাশের পর HDB ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ভারতের অষ্টম সবচেয়ে মূল্যবান নন-ব্যাংকিং ফিন্যান্সিয়াল কোম্পানি বা NBFC হয়ে উঠেছে। যার শেয়ার ইস্যু নির্ধারিত মূল্যের চেয়ে ১৩% বৃদ্ধির সাথে তালিকাভুক্ত হয়েছে। আজ (২জুলাই,২০২৫) কোম্পানির শেয়ারের দাম ৮৪০ টাকায় লেনদেন শুরু করে। যার ফলে বাজার মূলধনের বৃদ্ধি ৬৯,৬২৫.৫০ কোটি টাকায় পৌঁছায়। HDB ফিন্যান্সিয়াল সার্ভিসেসের IPO সাবস্ক্রিপশন ২৫জুন, ২০২৫ থেকে ২৭জুন, ২০২৫ পর্যন্ত চলে। বিনিয়োগকারীদের আগ্রহ জোরালো হওয়ায় IPO সাবস্ক্রিপশন প্রায় ১৬.৭ গুণ বৃদ্ধি পেয়েছে। 

July 18 New in article ads By Sir 1

দেশীয় ব্রোকারেজ কোম্পানি MK গ্লোবাল একটি আশাবাদী অবস্থান নিয়ে কোম্পানির উপর কভারেজ শুরু করছে। যার তার অত্যন্ত বৈচিত্র্যময় এবং ক্ষুদ্র ঋণদান মডেলকে তুলে ধরে। আরও জানা যাচ্ছে যে বর্তমানে ৫.৮১ লক্ষ কোটি টাকার বেশী বাজার মূলধন নিয়ে বাজাজ ফাইন্যান্স রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ NBFC-এর তালিকার শীর্ষস্থানে। তারপরে নামগুলি হল জিও ফিন্যান্সিয়াল সার্ভিসেস, চোলামন্ডলম ইনভেস্টমেন্ট, মুহুত ফাইন্যান্স সহ একাধিক কোম্পানি। যাদের বাজার মূলধন ৫০,০০০ কোটি টাকার উপরে। এবার সেই তালিকায় ৭০,০০০ কোটি টাকার বাজার মূলধন নিয়ে প্রবেশ করেছে HDB ফিন্যান্সিয়াল সার্ভিসেস। 

তবে চলুন দেখে নেওয়া যাক দেশের নন-ব্যাংকিং ফিন্যান্সিয়াল কোম্পানিগুলির মধ্যে মার্কেট ক্যাপের নিরিক্ষে শীর্ষ ১০-এ কোন কোন কোম্পানি রয়েছে এবং তাদের মার্কেট ক্যাপ বা বাজার মূলধন কত? – 

তালিকায় স্থানNBFC নামবাজার মূলধন (মার্কেট ক্যাপ)
1.বাজাজ ফিন্যান্স৫.৮১ লক্ষ কোটি টাকা
2. জিও ফিন্যান্সিয়াল সার্ভিসেস২.০৮ লক্ষ কোটি টাকা
3. চোলামন্ডল ইনভেস্টমেন্ট১.৩৭ লক্ষ কোটি টাকা
4.শ্রীরাম ফিন্যান্স১.৩৩ লক্ষ কোটি টাকা
5.মুত্থুত ফাইন্যান্স লিমিটেড১.০৬ লক্ষ কোটি টাকা
6.SBI কার্ড অ্যান্ড পেমেন্ট সার্ভিসেস৯০,৪৮১ কোটি টাকা
7.আদিত্ব্য বিড়লা ক্যাপিটাল৭২,২০০ কোটি টাকা
8.HDB ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড৬৯,৭০০ কোটি টাকা
9.সুন্দরম ফাইন্যান্স ৫৭,৫০০ কোটি টাকা
10.L&T ফিন্যান্সিয়াল৫১,৫০০ কোটি টাকা
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading