Article By – সুনন্দা সেন

অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া এবং পেট্রোলিয়াম পণ্য রপ্তানির মূল্য বেড়ে যাওয়ার ভারতের নিট তেল ও গ্যাস আমদানি বিল গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের নভেম্বরে ২৭% কমে গেছে বা হ্রাস পেয়েছে। ওয়েল মিনিস্ট্রির পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেল বা PPAC অনুসারে, নভেম্বরে ভারতের নিট তেল ও গ্যাসের আমদানি দাঁড়িয়েছিল ৭.৬ বিলিয়ন ডলার। যা গতবছরের একই সময় ১০.৪ বিলিয়ন ডলার ছিল। নভেম্বরে বেশি পরিমাণে অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG কেনার সত্ত্বেও আমদানি বিল হ্রাস পেয়েছে।
চলতি বছরের নভেম্বর মাসে ভারতের অপরিশোধিত তেল আমদানি ২.২% বৃদ্ধি পেয়েছে। কারণ দেশটি ১৯.১ মিলিয়ন মেট্রিক টন জ্বালানি আমদানি করেছে, তার মূল্য ১০ বিলিয়ন ডলার। যা ২০২৩ সালের একই সময় ১১.৫ বিলিয়ন ডলার মূল্যের ১৮.৬ মিলিয়ন মেট্রিক টন ছিল। এছাড়া নভেম্বরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকটা কম ছিল। নভেম্বর, ২০২৪-এ ব্রেন্টের ব্যারেল প্রতি গড় মূল্য ছিল ৭৪.৪৭ ডলার, যা গতবছরের ব্যারেল প্রতি গড়ে ৮৩.১৮ ডলার থেকে অনেকটা কম।
২০২৪ সালের নভেম্বরে, আমদানির উপর ভারতের নির্ভরতা তার মোট অপরিশোধিত তেলের প্রয়োজনীয়তার ৮৯.১%-এ পৌঁছেছে। মাসে LNG আমদানির জন্য ভারত ১.২ বিলিয়ন ডলার খরচ করেছে। যে কারণে দেখা যাচ্ছে ভারতের গ্যাস আমদানি গত বছরের একই সময়ের তুলনায় এই বছর ২১.৭% বেড়েছে। সে জায়গায় ভারত নভেম্বর মাসে পেট্রোলিয়ামপণ্য রপ্তানি থেকে ৫.৮ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। যা গত বছরের তুলনায় প্রায় ৩৫% বৃদ্ধি পেয়েছে। আবার এও জানা যাচ্ছে যে ৫.৩ MMT পেট্রোলিয়াম পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের ৫.৭ MMT থেকে কম।




