Article By – সুনন্দা সেন

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে ভারতীয় রূপী অর্থাৎ টাকা আরও চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে বিশ্বের একাধিক আর্থ-রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ আর্থিক পরিস্থিতির কারণে ভারতীয় রূপী চ্যালেঞ্জের সম্মুখীণ হবে। রিপোর্টে আরও উল্লেখ করা রয়েছে যে ভারতীয় রূপী বাদে বিষয়গুলির জন্য আগামী বছরে চাপে থাকবে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বা FDI প্রবাহ, দুর্বল উৎপাদন – রপ্তানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সাথে নীতিগত বৈষম্য। আর ২০২৫ সালে ভারতীয় রূপী লেনদেনে সামান্য অবমূল্যায়ন লক্ষ্য করা যাবে। ১২ মাসে মার্কিন ডলারের বিপরীতে ৮৫.৫ টাকার স্তর পৌঁছাবে।
তবে রিপোর্টে আরও বলা হয়েছে যে, অন্যদিকে থেকে দেখলে আগামী বছরের ভারতীয় ইক্যুইটির জন্য বেশ কয়েকটি ইতিবাচক চালিকা শক্তি দেখতে পাওয়া যাচ্ছে। ভারতের GDP বৃদ্ধি এবং কর্পোরেট আয় বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলির রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। পাশাপাশি রিপোর্টে দেশের অর্থনৈতিক বৃদ্ধির গতি পুনরুদ্ধারের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর এর কারণ হিসাবে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক উচ্চতর সরকারি মূলধন ব্যয়, গ্রামীণ অঞ্চলের চাহিদা পুনরুদ্ধার, শহুরে বাজারে চাহিদা বৃদ্ধি এবং বৃহত্তর নীতি সহায়তার মতো বিষয়গুলি। গ্রীষ্ম ও শীতকালীন ফসলের ভাল বপন এবং সরবরাহ সংক্রান্ত উদ্বেগগুলির জন্য সম্ভাব্য সরকারি পদক্ষেপ ও খাদ্য দ্রব্যের দাম কমার কারণে মূল্যবৃদ্ধির হার কমার প্রত্যাশাও রয়েছে।
অপরদিকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি, আকর্ষণীয় প্রকৃত ফলন, আর্তর্জাতিক বন্ড সূচকে এর অন্তর্ভুক্তির কারণে আর্থিক পরিস্থিতিতে স্থিতিশীলতা ও ভারসাম্য বজায় থাকবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক বা RBI- এর তরফে গৃহিত বৈদেশিক মুদ্রার রিজার্ভের সিদ্ধান্তের মতো কিছু গুরুত্বপূর্ণ কারণ টাকার অবমূল্যায়ন প্রবণতার গতিকে ধীর করে দিতে পারে। তবে তাতে টাকার অবমূল্যায়ন বন্ধ হতে কিনা সে সম্পর্কে রিপোর্টে সন্দেহ প্রকাশ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।




