buzywithinfoBuzy With Info
Everything About Business
gdp

ফোর্বসের শীর্ষ তালিকায় স্থান পেলো না ভারত! ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশগুলির নাম জানেন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২০২৫ সালে বিশ্বের ধনী দেশের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলি, যেখানে দেশগুলিকে র‍্যাঙ্ক করা হয়েছে GDP per capita (PPP) বা ক্রয়ক্ষমতা অনুযায়ী মাথাপিছু আয়ের ভিত্তিতে। এই সূচকটি দেখায়—একজন নাগরিক গড়ে কতটা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যে বসবাস করেন।

July 18 New in article ads By Sir 1

এই তালিকায় দেখা যাচ্ছে, ছোট কিন্তু শক্তিশালী অর্থনীতির দেশগুলিই শীর্ষে রয়েছে। বড় জনসংখ্যার দেশগুলি এখানে পিছিয়ে পড়েছে। এই যেমন ধরুন: ভারত। তালিকার এক নম্বরে রয়েছে ইউরোপের ছোট দেশ লিশটেনস্টাইন। দেশটির জনসংখ্যা খুবই কম, কিন্তু শক্তিশালী ব্যাংকিং, শিল্প ও বিনিয়োগ খাতের কারণে মাথাপিছু আয় বিশ্বে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ার অর্থনৈতিক হাব সিঙ্গাপুর। 

আন্তর্জাতিক বাণিজ্য, ফিনান্স এবং প্রযুক্তি খাতের জোরে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। আর তালিকার অন্যান্য দেশগুলি হলো,

র‍্যাঙ্ক দেশের নাম মাথাপিছু GDP (প্রায়)
১.নিশটেনস্টাইন ২,০১,০০০ ডলার 
২.সিঙ্গাপুর১,৫৬,৯০০ ডলার
৩.লুক্সেমবার্গ ১,৫২,০০০ ডলার
৪.আয়ারল্যান্ড ১,৪৭,৮০০ ডলার
৫.ম্যাকাও ১,৩২,৬০০ ডলার
৬.কাতার ১,২২,২০০ ডলার
৭.নরওয়ে ১,০৬,৬০০ ডলার
৮.সুইজারল্যান্ড৯৭,৬০০ ডলার
৯.ব্রুনেই দারুস সালাম ৯৪,৪০০ ডলার
১০.গায়ান ৯৪,১০০ ডলার
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading