Article By – সুনন্দা সেন

ভারতের অর্থনীতির জন্য বড় খবর, GDP প্রবৃদ্ধির হারের দৌড়ে ভারত এখন চিনকে ছাপিয়ে যাচ্ছে। চলতি দশকে ভারতীয় অর্থনীতির গতি তুলনামূলকভাবে শক্তিশালী থেকেছে। যেখানে চিনের প্রবৃদ্ধি ধীরে ধীরে কমেছে। ২০২৫-২৬ অর্থবছরে ভারতের GDP প্রবৃদ্ধি ৭.৬% ছিল। যেখানে ২০২৫ সালে চীনের প্রবৃদ্ধি ছিল প্রায় ৫%। তবে শুধু প্রবৃদ্ধির হারে চিনকে পিছনে ফেললেই ভারত অর্থনৈতিক দৌড়ে চিনকে হারিয়ে ফেলেছে, এমনটা বলা যাবে না। কারণ প্রবৃদ্ধির হার আর অর্থনীতির মোট আকার এ জিনিস নয়। আর চীনের অর্থনীতি এখনও ভারতের তুলনায় অনেক বড়। যার ফলে ছোট অর্থনীতি তুলনামূলকভাবে দ্রুত বাড়তে পারে। কিন্তু সেই বৃদ্ধিকে চিনের সমান অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে ভারতের আরও দীর্ঘ সময় লাগবে।
এদিকে ভারতের এই সাফল্যের অন্যতম কারণ হল শক্তিশালী অভ্যন্তরীণ ভোগ (domestic consumption), সরকারি মূলধনী ব্যয় এবং বিনিয়োগ। সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরীণ চাহিদা অর্থনীতিকে বাইরের ধাক্কা সামলাতে সাহায্য করেছে। ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকেও ভারতের বৃদ্ধির গতি শক্তিশালী থাকার ইঙ্গিত মিলেছে। অন্যদিকে চিনের অর্থনীতি বর্তমানে বেশ কিছু সমস্যার মুখোমুখি। প্রপার্টি সেক্টরের দীর্ঘস্থায়ী মন্দা, দুর্বল অভ্যন্তরীণ চাহিদা এবং দুর্বল ভোক্তা ব্যয়ের বৃদ্ধির উপর চাপ তৈরি করছে। জুলাই, ২০২৬-এ চিনের শিল্প উৎপাদন (Industrial Output) ৪.৫% এবং রিটেইল সেল মাত্র ০.৬% বেড়েছে।
আর ঠিক এখানেই ভারতের সামনে আসল চ্যালেঞ্জ। দ্রুত GDP প্রবৃদ্ধি বজায় রাখার পাশাপাশি ভারতকে প্রতি পার্সোনাল ইনকাম, কর্মসংস্থান, উৎপাদন, রপ্তানি, পরিকাঠামো এবং উৎপাদনশীলাতেও বড় উন্নতি করতে হবে। শুধু GDP বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রার মান একই গতিতে উন্নত হয় না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল উৎপাদন। চিন এখনও অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিজ এবং গ্লোবাল ম্যানুফেকচারিং সাপ্লাই চেইনে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। ২০২৬ সালের একটি ইন্ডাস্ট্রিয়াল-বেসড বিশ্লেষণ অনুযায়ী, অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়ালের ১০টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চিন বিশ্ব উৎপাদনের প্রায় এক-চতুর্থাংশের সঙ্গে যুক্ত এবং সাতটি ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে।
ভারতের জন্য তাই এখন প্রশ্নটা, ‘কে দ্রুত বাড়ছে?’ নয়, আসল প্রশ্ন হল, এই দ্রুত বৃদ্ধিকে কী ভারত দীর্ঘমেয়াদি অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে পারবে? কারণ ভারতের বৃদ্ধির গল্প নিঃসন্দেহে একটি বড় সাফল্য। কিন্তু চিনের সঙ্গে অর্থনৈতিক প্রতিযোগিতায় এটিকে এখনও ফাইনাল ভিক্টোরি বলা যায় না। আর সামনে রয়েছে বড় বাজার, ইয়োং ওয়ার্কফোর্স এবং বিনিয়োগের সুযোগ; কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তব অর্থনৈতিক শক্তিতে পরিণত করাই হবে ভারতের পরবর্তী বড় পরীক্ষা।




