Article By – সুনন্দা সেন

সরকার ২৯ নভেম্বর,২০২৪- এ ভারতের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের মোট দেশজ উৎপাদন বা GDP-এর জন্য ডেটা প্রকাশ করবে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে অতিরিক্ত বৃষ্টিপাত, দুর্বল কর্পোরেট উপার্জন এবং গ্রামীণ ও শহুরে ভোগের কারণে পরিসংখ্যান পরিমিত হবে। আশঙ্কা করা হচ্ছে যে এই অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতি গত ছয়-ত্রৈমাসিকের সর্বনিম্ন ৬.৫%- এ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যা আগের ত্রৈমাসিকের ৬.৭% ছিল।
গত এক মাস ধরে, ইন্ডিয়া ইনকর্পোরেটেডও একই ধরনের অনুভূতি প্রকাশ করছে। অর্থনীতির বৃদ্ধি সম্পর্কে CXOs বা অভিজ্ঞ কর্মকর্তারা যা বলেছে তা জেনে নিন:
- নেসলে ইন্ডিয়ার চেয়ারম্যান সুরেশ নারায়ণন: তিনি মধ্যবিত্তদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ শেষ কয়েক ত্রৈমাস ধরে অস্বাভাবিক ভাবে অর্থনৈতিক বৃদ্ধি মন্থর রয়েছে। তিনি আরও জানিয়েছেন যে দ্বিতীয় ত্রৈমাসিকে নেসলে ইন্ডিয়ার নিট মুনাফা দাঁড়িয়েছে ৮৯৯ কোটি টাকা। যা তার আগের অর্থবছরে একই ত্রৈমাসিকে ৯০৮ কোটি টাকা ছিলো।
- টাটা স্টিল লিমিটেডের CEO এবং MDটিভি নরেন্দ্রন: তিনি অর্থবছরের দ্বিতীয় ভাগের জন্য আশাবাদী। তাঁর মতে প্রথম ছয় মাস টাটা স্টিলের বৃদ্ধি ধারণার চেয়ে দুর্বল ছিল। কারণ নির্মাণ কার্যক্রম কিছুটা ধীর ছিল, আর আংশিকভাবে বর্ষার জন্যে এবং আংশিকভাবে সরকারী ব্যয় কিছুটা কমে যাওয়ার। বলা হয়েছে যে দ্বিতীয়ার্ধটি কোম্পানির অনেক ভালো হবে। সেপ্টেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে কোম্পানি নীট মুনাফা দাঁড়িয়েছে ৭৫৯ কোটি টাকা। যেখানে আগের অর্থবছরে একই সময়ে ৬৫১১ কোটি টাকার নিট লোকসান হয়েছিল।
- হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের CEO এবং MD রোহিত জাওয়া: জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বাজারের ভলিউম বৃদ্ধির গতিপথ একদম ছিল না। ওই সময় FMCG- র চাহিদা শহুরে বাজারে পরিমিত বৃদ্ধির সাক্ষী ছিল আর গ্রামীণ চাহিদা ধীরে ধীরে পুনরুদ্ধার করছিল। ভোক্তাদের চাহিদাও ধীরে ধীরে পুনরুদ্ধারের দিকে এগোচ্ছে।
এশিয়ান পেইন্টসের MD এবং CEOঅমিত সিঙ্গেল: তিনি বলেছেন শহুরে কেন্দ্রগুলি অবশ্যই চাপ দেখছে এবং একটি সামগ্রিক নিম্ন চাহিদা মৌসুমী বাজারকেও প্রভাবিত করেছে। ভোক্তাদের দ্বারা কোম্পানির প্রকৃত চাহিদা প্রভাবিত হয়েছে। এশিয়ান পেইন্টসের চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে একত্রিত নিট মুনাফায় বছরে ৪২.৪% হ্রাস পেয়েছে। তা এক বছর আগের ১,২০৫.৪২ কোটি টাকা থেকে কমে ৬৯৪.৬৪ কোটি টাকা হয়েছে।




