buzywithinfoBuzy With Info
Everything About Business
Unemployment

কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার কমেছে, তথ্য দেখায় মে মাসে ভারতীয় বেকারত্বের হার বৃদ্ধির সাথে ৫.৬% হয়েছে; আর কী কী জানা যাচ্ছে সরকারি তথ্য থেকে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

চলতি বছরের মে মাসে বেকারত্বের হার ৫.৬%-এ উন্নীত হয়েছে। যা এক মাস আগে ছিল ৫.১%। বিশেষজ্ঞরা রবি ফসল কাটার পর কৃষিকাজে মন্দার কারণে এই বৃদ্ধি ঘটেছে বলে মনে করছেন। সোমবার জাতীয় পরিসংখ্যান অফিস (NSO) কর্তৃক প্রকাশিত মাসিক পর্যায়ক্রমিক শ্রমশক্তি জরিপ বা PLFS তথ্য অনুসারে, গ্রামীণ এলাকার জন্য বর্তমান সাপ্তাহিক অবস্থানে ১৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য প্রধান বেকারত্বের হার ৪.৫% থেকে বেড়ে ৫.১%- এ দাঁড়িয়েছে। একই শ্রেণির বেকারত্ব হার শহরাঞ্চলে এপ্রিলের ৬.৫% থেকে বেড়ে ৬.৯%- এ পৌঁছেছে।

July 18 New in article ads By Sir 1

তথ্য আরও দেখায় যে, মে মাসে পুরুষদের মধ্যে বেকারত্বের হার ৫.৬%- এ দাঁড়িয়েছে। যেখানে মহিলাদের মধ্যে বেকারত্বের হার কিছুটা বেড়ে ৫.৮% হয়েছে। ইতিমধ্যে, শ্রমশক্তিতে অংশগ্রহণের হার (LFPR) মে মাসে ৫৪.৮%- এ নেমে এসেছে, যা এপ্রিলে ৫৫.৬% ছিল। যার মধ্যে গ্রামীণ এলাকায় এই সংখ্যা ৫৬.৯% এবং শহরাঞ্চলে এটি ৫০.৪%- এ দাঁড়িয়েছে। যা যথাক্রমে ৫৮% এবং ৫০.৭% থেকে কমেছে। মে মাসে পুরুষদের ক্ষেত্রে LFPR ছিল ৭৭.২% এবং মহিলাদের ক্ষেত্রে ৩৩.২%। যা এপ্রিল মাসে যথাক্রমে ৭৭.৭% এবং ৩৪.২% ছিল। 
তরুণদের (১৫-২৯ বছর বয়সী) মধ্যে বেকারত্বের হার ১৩.৮% থেকে বেড়ে ১৫%- এ পৌঁছেছে। যেখানে পুরুষদের (১৪.৫%) তুলনায় নারীদের মধ্যে বেকারত্বের হার হার বেশি (১৬.৩%)। আর এই পরিসংখ্যানটি গুরুত্বপূর্ণ কারণ এই বয়সের লোকেরা সাধারণত শ্রমবাজারে প্রথমবারের মতো যোগদান করে। সর্বভারতীয় স্তরে CWS পদ্ধতিতে গ্রামীণ ও নগর এলাকার জন্য মাসিক ভিত্তিতে মূল কর্মসংস্থান এবং বেকারত্ব সূচকগুলি অনুমান করার জন্য NSO জানুয়ারী ২০২৫ থেকে PLFS-এর নমুনা পদ্ধতিটি পুনর্গঠন করেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading