buzywithinfoBuzy With Info
Everything About Business
cottonfig

বিশ্বে তুলো উৎপাদনে প্রথম ভারত! তাও চলে কটন আমদানি, কারণ জানলে চমকে যাবেন আপনি

প্রিমিয়াম কোয়ালিটির সুতির শার্ট, বিলাসবহুল তোয়ালে এবং ব্র্যান্ডেড অন্তর্বাস ব্যবহার তো করছেন। কিন্তু জানেন কি, এর জন্য Cotton কোথা থেকে আসে? অমিতাভ বচ্চনের শার্ট যে কাপড় দিয়ে তৈরি হয়, সেই কাপড়ের দাম নাকি প্রতি মিটারে কয়েক হাজার টাকা! এমন কথা অনেকেই শুনেছেন। দেশের নামকরা কোম্পানির শার্ট থেকে শুরু করে বিলাসবহুল পশমের তোয়ালে বিক্রি হয় কয়েক হাজার টাকায়।

Copy of ONLY Text Ads Banner BWI News

প্রিমিয়াম কোয়ালিটির জামাকাপড় বা তোয়ালে তৈরির এই Cotton আসে আমেরিকা থেকে। গুণমানের দিক থেকে এই তুলো খুবই উৎকৃষ্ট মানের। তাইতো সারা বিশ্বে প্রিমিয়াম কটন ফেব্রিক তৈরি করতে শুধুমাত্র আমেরিকা থেকে Cotton আমদানি করা হয়। ভারতে প্রত্যেক বছর 12 লাখ বেল তুলো আমদানি করা হয়। তার মধ্যে 30 শতাংশই হল আমেরিকান তুলো।

সরকারি প্রকল্পের কোর্স

আগে আমেরিকা থেকে শুল্কমুক্ত তুলো আমদানি করত ভারত। তবে 2021 সালের বাজেটে তুলো আমদানির ওপর 10 শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়েছে। বর্তমানে 10 শতাংশ আমদানি শুল্ক ও কিছু প্রোডাক্টের এর ওপর আরোপিত শুল্কের পরিমাণ প্রায় 11 শতাংশ। তাইতো সুতো প্রস্তুতকারক ও কাপড় প্রস্তুতকারকদের কাঁচামালের দাম বৃদ্ধি পাচ্ছে। এই আমদানি শুল্ক বাতিল করার দাবি জানিয়েছেন ভারতীয় পোশাক শিল্প।

cotton

ভারতের বস্ত্র শিল্প দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সারা বিশ্বে যত তুলো উৎপাদিত হয়, তার প্রায় এক-চতুর্থাংশ শুধু ভারতেই উৎপাদিত হয়। কিন্তু ভারতে প্রিমিয়াম কোয়ালিটির তুলো উৎপাদিত হয় না। অন্যদিকে, আমেরিকায় এই জাতের তুলোর প্রাচুর্য রয়েছে। তাই ভারতীয় তুলো এবং পোশাক শিল্পের জন্য আমেরিকা থেকেই তুলো আমদানি করা হয়।

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading