buzywithinfoBuzy With Info
Everything About Business
Basmati

বাসমতি চালের রপ্তানি বৃদ্ধির জন্য ভারতের নজর রয়েছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের উপর; কী বলছে সরকারি তথ্য? জানুন বিস্তারিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতে মূল্যবান বাসমতি চালের শিপমেন্টের প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে। যার ফলে আগামী মাসগুলি চাল দেশ ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে। একজন উর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এর মাধ্যমে পণ্যটির বহির্গামী চালান বৃদ্ধি করা যায়। তিনি আরও বলেন যে ভারত ভিয়েতনামের মতো চাল উৎপাদনকারী দেশগুলিতে লম্বা দানার বাসমতি চালের জন্য একটি বাজার তৈরি করতে চায়। কারণ তারা প্রতিযোগী হতে পারে কিন্তু তাদের চাল আলাদা। এছাড়া এটি দেশের দীর্ঘ-দানার সুগন্ধি চালের বাজার সম্প্রসারণের প্রচেষ্টার অংশ। 

10

২০২৩-২৪ সালে ভারতের খাদ্যশস্য রপ্তানিতে বাসমতি এবং নন-বাসমতি চালের প্রধান অংশ ৯৫% ছিল। অন্যদিকে সরকার ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বাসমতি চালের রপ্তানি উপর প্রতি টন ৯৫০ ডলারের ন্যূনতম রপ্তানি মূল্য বা MPI বাতিল করে। ২০২৩ সালের অক্টোবরে সরকার রপ্তানির জন্য ফ্লোর প্রাইস ১,২০০ ডলার থেকে কমিয়ে ৯৫০ ডলার প্রতি টন করার পর। এই সীদ্ধান্ত নেওয়া হয়। কারণ উচ্চমূল্য রপ্তানির উপর প্রভাব ফেলছিল। আরও জানা যাচ্ছে যে ২০২৪-২৫ সালে ভারত ৫.৯ বিলিয়ন ডলার মূল্যের বাসমতি চাল রপ্তানি করেছে। যা বার্ষিক ভিত্তিতে মাত্র ১.৭৩% বৃদ্ধি উল্লেখ করে এবং তা আগের বছরের ২২.৫% বৃদ্ধির তুলনায় উল্লেখযোগ্য ভাবে কম। 

২০২৪-২৫ অর্থবছরে ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে বাসমতি চালের রপ্তানি ছিল মাত্র ১৫.২৭ মিলিয়ন ডলারের। কারণ এই বিকল্পে সেরা ক্রেতারা হলেন ইরান, ইরাক, সৌদি আরব, UAE (সংযুক্ত আরব আমিরাত), US (মার্কিন যুক্তরাষ্ট্র) এবং ইয়েমেন প্রজাতন্ত্র। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading