CII (Confederation of Indian Industry)- এর পোস্ট বাজেট সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, ভারত সরকারের গত ১০ বছরে বাজেটের আকার ৩ গুণ বেড়ে ৪৮ লক্ষ কোটি টাকা হয়েছে। কোভিড মহামারির সাথে গোটা বিশ্বের সাথে ভারতকেও লড়াই করতে হয়েছিল। তবে ভারত সরকার ও রাজ্য সরকারগুলির সহায়তায় আজ দেশের প্রবৃদ্ধি নতুন উচ্চতায় পৌঁছেছে। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি অতীতের তুলনায় শেষ কয়েক বছরে লাফিয়ে বেড়েছে। যে কারণে দেশটি আজ বিশ্বের কাছে একটি পছন্দের বিনিয়োগ ক্ষেত্র।
প্রধানমন্ত্রী বক্তৃতা পেশ করার সময় বলেন, আগামী দিনে ভারত তৃতীয় বৃহত্তম বিশ্ব অর্থনীতিতে পরিণত হবে। আর সেই সময় খুব একটা দূরে নয়। কারণ শেষ কয়েক বছরে ভারতের প্রবৃদ্ধি ৮% হারে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে, ভারতে বর্তমানে ১.৪০ লক্ষ স্টার্টআপ রয়েছে এবং ৮ কোটি মানুষ MUDRA ঋণ নিয়ে তাদের ব্যবসা শুরু করেছেন। গত ১০ বছরে প্রায় ২৫ কোটি জনগণ দারিদ্র সীমা থেকে এসেছেন। বর্তমানে সরকার জীবনযাত্রা সহজতর করা, স্কিলস ডেভেলপমেন্টস এবং নতুন কর্মসংস্থান তৈরির দিকে বিশেষ নজর দিচ্ছেন।
এছাড়া ৩০ জুলাই, ২০২৪ (মঙ্গলবার)- এর বাজেট সম্মেলন থেকে জানা গিয়েছে, বিশ্বের সকল দেশের মধ্যে ভারত একমাত্র দেশ যেখানে উচ্চ প্রবৃদ্ধি এবং কম মুদ্রাস্ফীতির হার লক্ষ্যনীয়। এমনকি বৈশ্বিক প্রবৃদ্ধিতে আমাদের দেশের ১৬% অংশ রয়েছে। এদিকে দেশের ক্যাপেক্স ১০ বছরে ৫গুণের ও বেশি বৃদ্ধি পেয়ে ১১.১১ লক্ষ কোটি টাকা হয়েছে। এছাড়া প্রবৃদ্ধির দিকে গতি বাড়াতে দক্ষতা এবং গতীর সাথে পরিকাঠামো নজির গড়ছে ভারত সরকার।পাশাপাশি প্রধানমন্ত্রীর দাবি করেছেন যে দেশকে এগিয়ে নিয়ে যেতে ভারত সরকার গত ১০ বছরে মন্ত্রনালয়ের বরাদ্দের রেকর্ড বৃদ্ধি করেছে এবং করের হার রেকর্ড নিম্নে নামিয়ে এনেছে।
দেশ ‘Viksit Bharat’- এর দিকে কেবল যাত্রা শুরু করেনি, আত্মবিশ্বাসের সাথে তাতে যোগ দিয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় রাজধানীতে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি দ্বারা আয়োজিত ; জার্নি টুওয়ার্ডস ভিক্সিত ভারত : একটি পোস্ট ইউনিয়ন বাজেট ২০২৪-২৫ কনফারেন্স’– এর উদ্বোধনী অধিবেশনে বলেছেন, সরকার দেশের প্রবৃদ্ধির জন্য অর্থনীতি বৃদ্ধি এবং শিল্পের পাশাপাশি কৃষিতে মনোযোগ দিয়েছে। আর কর্মসংস্থান তৈরির জন্যে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে।
Article By – সুনন্দা সেন






