buzywithinfoBuzy With Info
Everything About Business
Crude Oil

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় আমদানি বিল থেকে সাশ্রয় করবে ভারত! মোট কত টাকার লাভ হবে দেশের?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক এবং গ্রাহক দেশ ভারত। ইকরা (Icra) জানিয়েছে, আন্তর্জাতিক জ্বালানি মূল্য হ্রাসের ধারা অব্যাহত থাকলে অপরিশোধিত তেল এবং LNG আমদানির ১.৮ লক্ষ কোটি টাকার সাশ্রয় করতে পারে দেশ। ভারত তার অপরিশোধিত তেলের চাহিদার ৮৫%-এরও বেশি আমদানির মাধ্যমে পূরণ করে। ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত বিদেশ থেকে অপরিশোধিত তেল বা ক্রড অয়েল কেনার জন্য দেশ ২৪২.৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। অভ্যন্তরীণ উৎপাদন চাহিদার প্রায় অর্ধের পূরণ করে তারা এই অর্থবছরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG আমদানিতে ১৫.২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে।

July 18 New in article ads By Sir 1

চাহিদার পূর্বাভাস অনিশ্চিত থাকায় বিশ্বব্যাপী সরবরাহ বৃদ্ধির আশঙ্কায় এই সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক বাজারে ক্রড অয়েলের দাম চার বছরেরও বেশি সময়ে সর্বনিম্ন ৬০.২৩ মার্কিন ডলারে নেমে এসেছে। ২০২১ সালের ফেব্রুয়ারির পর থেকে ব্রেন্ট ক্রড এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেল সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ইউরোপ ও চীনের চাহিদা বৃদ্ধি এবং মার্কিন উৎপাদন কমার পূর্বাভাসের কারণে এখন তা ৬২.৪ মার্কিন ডলারে পৌঁছেছে। তবুও তা ২০২৪ সালের মার্চ মাসের তুলনায় দাম ২০ মার্কিন ডলার কম। ইকরা আশা করছে যে ২০২৬ অর্থবছরের গড় ক্রড অয়েলের দাম ব্যারেল প্রতি ৬০-৭০ মার্কিন ডলারের মধ্যে থাকবে। 

এদিকে রেটিং এজেন্সি তার একটি নোটে জানিয়েছে যে ২০২৫-২৬ অর্থবছরের আপস্ট্রিম কোম্পানিগুলির আয় ২৫,০০০ কোটি টাকা অনুমান করা হয়েছে। কারণ আপস্ট্রিক কোম্পানিগুলিই অপরিশোধিত তেল উৎপাদন করে। আর ক্রড অয়েল আমদানিতে ১.৮ লক্ষ কোটি টাকা এবং LNG আমদানিতে ৬,০০০ কোটি টাকার সাশ্রয় হবে। ইকরা জানিয়েছে, জ্বালানি খুচরা বিক্রেতা (Fuel Retailers)-দের জন্য অটো ফুয়েলের মার্কেটিং মার্জিন হেলদি থাকবে। অন্যদিকে LPG-এর আন্ডার রিকোভরি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading